Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'সুরভি' এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
গ: পুতি
Explanation:
'সুরভি' এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর পুতি সুরভি মানে সুবাস বা সুগন্ধ। পূতি মানে পচা গন্ধ, দুর্গন্ধ। তাই এরা বিপরীতার্থক।
'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে---
Correct Answer:
খ: বাগ্মী
Explanation:
'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে--- সঠিক উত্তর বাগ্মী যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বাগ্মী বলে
'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?
Correct Answer:
ঘ: সৌভাগের বিষয়
Explanation:
'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি? সঠিক উত্তর সৌভাগের বিষয় একাদশে বৃহস্পতি (সুসময় বা সৌভাগ্যের বিষয় ) – পাস করতে না করতেই আপনার ছেলেটা ভাল চাকরি পেয়ে গেল, আপনার তো ভাই একাদশে বৃহস্পতি।
'চাঁদের হাট' এর অর্থ কি?
Correct Answer:
গ: প্রিয়জন সমাগম
Explanation:
'চাঁদের হাট' এর অর্থ কি? সঠিক উত্তর প্রিয়জন সমাগম চাঁদের হাট অর্থ প্রিয়জনদের সমাগম। অবসর জীবনে শরীফ সাহেব কৃতি সন্তানদের নিযে চাঁদের হাট বসিয়েছেন।
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় ---
Correct Answer:
ক: অদ্রি
Explanation:
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় --- সঠিক উত্তর অদ্রি অদ্রি (বিশেষ্য) পর্বত। চাঁদ শব্দের সমার্থক শব্দ গুলো হলো : চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, বিধু, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশী, রজনীকান্ত।
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: তপঃ + বন
Explanation:
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর তপঃ + বন তপ: + বন = তপোবন একটি বিসর্গ সন্ধি।
”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দৃশ + অনীয়
Explanation:
”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দৃশ + অনীয় ”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দৃশ + অনীয়। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন : দর্শনীয় = দৃশ + অনীয়, সিংহাসন = সিংহ + আসন, বিদ্যালয় = বিদ্যা + আলয়, হিমালয় = হিম + আলয়, ইত্যাদি। দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়।
”নীল লোহিত” কার ছদ্মনাম?
Correct Answer:
গ: সুনীল গঙ্গোপাধ্যায়
Explanation:
”নীল লোহিত” কার ছদ্মনাম? সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় ”নীল লোহিত” সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪ - ২৩ অক্টোবর ২০১২) বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ - পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তার কবিতার বহু পঙ্ক্তি সাধারণ মানুষের মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক", "নীল উপাধ্যায়" ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।
”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস ”পদ্মা নদীর মাঝি” মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস যা ১৯৩৬ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উপন্যাস গুলো হলো: জননী (১৯৩৫), দিবারাত্রির কাব্য (১৯৩৫), পদ্মানদীর মাঝি(১৯৩৬), পুতুলনাচের ইতিকথা (১৯৩৬), জীবনের জটিলতা (১৯৩৬), অমৃতস্য পুত্রাঃ (১৯৩৮), শহরতলি (প্রথম খণ্ড) (১৯৪০), শহরতলি (দ্বিতীয় খণ্ড) (১৯৪১), অহিংসা (১৯৪১), ধরাবাঁধা জীবন (১৯৪১), চতুষ্কোণ (১৯৪২), প্রতিবিম্ব (১৯৪৩), দর্পণ (১৯৪৫)
এক কথায় প্রকাশ করুনঃ One who spends lavishly
Correct Answer:
ক: Extravagant
Explanation:
এক কথায় প্রকাশ করুনঃ One who spends lavishly সঠিক উত্তর Extravagant One who spends lavishly - Extravagant.
”ময়নামতি চর” কাব্যটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: বন্দে আলী মিয়া
Explanation:
”ময়নামতি চর” কাব্যটির রচয়িতা কে? সঠিক উত্তর বন্দে আলী মিয়া ”ময়নামতি চর” কাব্যটির রচয়িতা বন্দে আলী মিয়া। বন্দে আলী মিয়া (১৫ ডিসেম্বর ১৯০৬ - ১৭ জুন ১৯৭৯) ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু - সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। কাব্যগ্রন্থ সম্পাদনা: ময়নামতির চর (১৯৩২), অনুরাগ (১৯৩২), অনুরাগ (১৯৩২), পদ্মানদীর চর (১৯৫৩), মধুমতীর চর (১৯৫৩), ধরিত্রী (১৯৭৫)।
”ওয়ারিশ” উপন্যাসটির লেখক হচ্ছেন--
Correct Answer:
গ: শওকত আলী
Explanation:
”ওয়ারিশ” উপন্যাসটির লেখক হচ্ছেন-- সঠিক উত্তর শওকত আলী ”ওয়ারিশ” উপন্যাসটির লেখক হচ্ছেন - - শওকত আলী। তার অন্যান্য উপন্যাস গুলো হল: পিঙ্গল আকাশ (১৯৬৩), যাত্রা (১৯৭৬), প্রদোষে প্রাকৃতজন (১৯৮৪), অপেক্ষা (১৯৮৪), দক্ষিণায়নের দিন (১৯৮৫), কুলায় কালস্রোত (১৯৮৬), পূর্বরাত্রি পূর্বদিন (১৯৮৬), সম্বল (১৯৮৬), গন্তব্যে অতঃপর (১৯৮৭), ভালোবাসা কারে কয় (১৯৮৮), যেতে চাই (১৯৮৮), ওয়ারিশ (১৯৮৯), বাসর ও মধুচন্দ্রিমা (১৯৯০), উত্তরের খেপ (১৯৯১), প্রেম কাহিনী (১৯৯১)।
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
Correct Answer:
গ: ক্রিয়া
Explanation:
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? সঠিক উত্তর ক্রিয়া ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না।সন্ধির সবচেয়ে দ্বিধান্বিত প্রশ্ন :প্রশ্ন : কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি একাধিকবার এলেও এটি নিয়ে বিভিন্ন মতবাদ আছে। অনেকে বলেন এর উত্তর অব্যয়, আবার অনেকে বলেন এর উত্তর ক্রিয়া। আবার অনেক জায়গায় এর উত্তর সর্বনামও খুঁজে পাওয়া যায়।সমাধান ও ব্যাখ্যা :আসলে বাংলা এমন কোনো পদই নেই যার সন্ধি হয় না, বাংলা সকল পদেরই সন্ধি হয়। যেমন :বিশেষ্য পদের সন্ধি-বিচ্ছেদ :বিদ্যা + আলয় = বিদ্যালয়গ্রন্থ + আগার = গ্রন্থাগারগীত + অঞ্জলি = গীতাঞ্জলিজল + আশয় = জলাশয়পদ + উন্নতি = পদোন্নতিবিশেষণ পদের সন্ধি-বিচ্ছেদ :ক্ষুধা + ঋত = ক্ষুধার্তজন + এক = জনৈকউপরি + উক্ত = উপর্যুক্তঅতি + অধিক = অত্যধিকঅতি + অন্ত = অত্যন্তসর্বনাম পদের সন্ধি-বিচ্ছেদ :পর + পর = পরস্পরঅব্যয় পদের সন্ধি-বিচ্ছেদ :ইতি + আদি = ইত্যাদিকিম + বা = কিংবাপরম + তু = পরন্তুক্রিয়া পদের সন্ধি-বিচ্ছেদ :দেখিতে + আছি = দেখিতেছিকরিতে + আছি = করিতেছি[ক্রিয়া পদের উদাহরণদুটি ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বই থেকে নেওয়া হয়েছে।]এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে পরীক্ষায় এলে এর উত্তর কী দিবেন? অপশনে যদি 'কোনোটিই নয়' থাকে তাহলে তা সর্বোত্তম উত্তর আর তা থাকলে 'ক্রিয়া'ই দাগাবেন।কেন 'ক্রিয়া' দাগাবেন তার ব্যাখ্যা :ভালো করে প্রশ্নটি লক্ষ করুন, প্রশ্নে বলা হয়েছে কোন বাংলা পদের সন্ধি হয় না? এবার খেয়াল করুন ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বইতে ক্রিয়াপদের যে সন্ধি দেখানো হয়েছে তা কিন্তু সাধু ভাষার অর্থাৎ তৎসম শব্দ। বাংলা শব্দ বলতে সাধারণত আমরা তদ্ভব বা দেশি শব্দগুলোকে বুঝি। সে হিসেবে বাংলা 'ক্রিয়া' পদের সন্ধি হয় না।
বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন-
Correct Answer:
ঘ: মোহিতলাল মজুমদার
Explanation:
বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন- সঠিক উত্তর মোহিতলাল মজুমদার বাংলা সাহিত্যে প্রথম প্রচুর আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। তারপরে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আরবি ফারসি শব্দের ব্যবহার করেন।
সামাজিক নাটক কোনটি?
Correct Answer:
খ: সধবার একাদশী
Explanation:
সামাজিক নাটক কোনটি? সঠিক উত্তর সধবার একাদশী 'সধবার একাদশী' একটি সামাজিক নাটক বা প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। এই সামাজিক বিপর্যয় এর কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র ১৮৬৬ সালে রচনা করেন 'সধবার একাদশী' প্রহসনটি। তার আরো দুটি প্রহসন হল জামাই বারিক ও বিয়ে পাগলা বুড়ো।
যে জমিতে ফসল জন্মায় না-
Correct Answer:
গ: ঊষর
Explanation:
যে জমিতে ফসল জন্মায় না- সঠিক উত্তর ঊষর যে জমিতে ফসল জন্মায় না - ঊষর। যে জমি চাষ যোগ্য নয় - পতিত। যে জমি উর্বর নয় - অনুর্বর।
সঠিক শব্দ কোনটি?
Correct Answer:
গ: চলাকালে
Explanation:
সঠিক শব্দ কোনটি? সঠিক উত্তর চলাকালে সঠিক শব্দ টি হল চলাকালে। অন্য শব্দগুলো কালীন এবং সময়ে একসাথে ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণের নিয়ম অনুসারে বাহুল্য বা ভুল।
বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-
Correct Answer:
গ: বহ্নি + উৎসব
Explanation:
বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই- সঠিক উত্তর বহ্নি + উৎসব ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' ফলা হয়। য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয়। যেমন বহ্নি + উৎসব = বহ্নু্ৎসব, মসী + আধার = মস্যাধার, প্রতি + এক্ = প্রত্যেক।
নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল--
Correct Answer:
ক: নৌ + ইক
Explanation:
নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল-- সঠিক উত্তর নৌ + ইক এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন - নৌ + ইক = নাবিক, গো + এষণা = গবেষণা।
”অর্বাচীন” এর বিপরীত শব্দ-
Correct Answer:
গ: প্রাচীন
Explanation:
”অর্বাচীন” এর বিপরীত শব্দ- সঠিক উত্তর প্রাচীন ”অর্বাচীন” এর বিপরীত শব্দ - প্রাচীন। অর্বাচীন শব্দটির অর্থ হচ্ছে নবীন, আধুনিক, অপ্রবীণ। সুতরাং এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন।
যে বিষয়ে কোনো বিতর্ক নেই-
Correct Answer:
ঘ: অবিসংবাদী
Explanation:
যে বিষয়ে কোনো বিতর্ক নেই- সঠিক উত্তর অবিসংবাদী যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী। যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করে তাকে অবিমৃষ্যকারী বলে। এবং যে বিষয়ে কোন বিতর্ক নেই তাকে অবিসংবাদী বলে।
”গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
Correct Answer:
ক: সুরেশ ও অচলা
Explanation:
”গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সঠিক উত্তর সুরেশ ও অচলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিভুজ প্রেমের চিত্র সম্বলিত উপন্যাস 'গৃহদাহ'। এই উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো - সুরেশ অচলা ও মহিম। নগেন্দ্রনাথ ও কোন দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ এবং গোবিন্দলাল ও রোহিনী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র। মধুসূদন ও কুমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।
”সৌম্য”-এর বিপরীত শব্দ-
Correct Answer:
ক: উগ্র
Explanation:
”সৌম্য”-এর বিপরীত শব্দ- সঠিক উত্তর উগ্র সৌম্য এর সমার্থক শব্দ, শান্ত, বা সরল, স্থির বিপরীত শব্দ উগ্র, তেজী, অস্থির। কম্পেয়ার করলেই আসা করি বুঝবেন।
সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘে কোন কারক?
Correct Answer:
খ: অপাদান কারক
Explanation:
সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘে কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক সাদা মেঘে বৃষ্টি হয় না - এখানে মেঘে অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাদের অপাদান কারক বলে। যেমন সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে 'মেঘে' হল অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
খেয়াপার করে যে তাকে বলা হয়--
Correct Answer:
গ: পাটনী
Explanation:
খেয়াপার করে যে তাকে বলা হয়-- সঠিক উত্তর পাটনী মাঝি হচ্ছে নৌচালক, কর্ণধার, নৌকার চালনাকারী। ঘাটাল বলতে এবড়ো থেবড়ো বা অসমতল জায়গাকে বুঝায়। পাটনি হলো খেয়া ঘাটের মাঝি। অপরদিকে কর্ণধার বলতে নৌকার প্রধান মাঝি বা কান্ডারী কে বোঝায়।
বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
Correct Answer:
ঘ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন- সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন প্যারীচাঁদ মিত্র। তিনি বাংলা সাহিত্যে আলালের ঘরের দুলাল নামে প্রথম উপন্যাস রচনা করেন। তিনি এই উপন্যাসে প্রথম চলিত ভাষা প্রয়োগ করেন। কাজী নজরুল ইসলাম প্রথম রণসংগীত এবং বিদ্রোহী কবিতা রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক ছোটগল্পের প্রবর্তক হিসেবে খ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সার্থক উপন্যাসের প্রবর্তক হিসেবে খ্যাত।
কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?
Correct Answer:
ক: সাতেও না পাঁচেও না
Explanation:
কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সাতেও না পাঁচেও না সাতেও না পাঁচেও না বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে। 'সাতেও না পাঁচেও না' বাগধারাটির অর্থ নির্লপ্ত অন্যান্য বাগধারা গুলোর অর্থ শত্রুতা।
”সমাস” এর অর্থ-
Correct Answer:
ঘ: সংক্ষেপন
Explanation:
”সমাস” এর অর্থ- সঠিক উত্তর সংক্ষেপন 'সমাস' এর অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ ইত্যাদি। সংক্ষেপন শব্দটির শুদ্ধরূপ সংক্ষেপণ।
কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
Correct Answer:
গ: আরক্তিম
Explanation:
কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তর আরক্তিম ঈষৎ রক্তিম = আরক্তিম। এটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। লজ্জায় মুখ রাঙ্গা হয়েছে এমন ভাব কে আরক্তিম শব্দ দ্বারা প্রকাশ করা হয়।
কোন দুজন আরাকান রাজসভার কবি?
Correct Answer:
খ: মহাকবি আলাওল ও দৌলত কাজী
Explanation:
কোন দুজন আরাকান রাজসভার কবি? সঠিক উত্তর মহাকবি আলাওল ও দৌলত কাজী মহাকবি আলাওল ও দৌলত কাজী আরাকান রাজসভার কবি। আরাকানের অধিবাসী না সাধারণভাবে বাংলাদেশ মগ নামে পরিচিত। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় যেসকল প্রতিভাবান কবি সাহিত্যিক এর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, আব্দুল করিম খন্দকার বিশেষভাবে উল্লেখযোগ্য।
রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯১৯
Explanation:
রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? সঠিক উত্তর ১৯১৯ রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে। ১৯১৫ সালে তৎকালীন ভারত সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার বা নাইট উপাধিতে ভূষিত করেন। ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন।
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” বলা হয কাকে?
Correct Answer:
ঘ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” বলা হয কাকে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে “ভোরের পাখি” বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতার স্রষ্টা হলেন বিহারীলাল চক্রবর্তী। তিনিই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনা ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছাস সহযোগে কবিতা রচনা করেন বাংলা কবিতাকে নতুন এক প্রেরণা দান করেন। তাই তাকে ভোরের পাখি বলা হয়। তাকে এই উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
”শীকর” শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: জলকণা
Explanation:
”শীকর” শব্দের অর্থ কি? সঠিক উত্তর জলকণা 'শীকর' শব্দের অর্থ বাতাসে বাহিত জলকণা বা পানির বিন্দু।
সাপের খোলসকে এক কথায় বলা হয়?
Correct Answer:
খ: নির্মোক
Explanation:
সাপের খোলসকে এক কথায় বলা হয়? সঠিক উত্তর নির্মোক অজিন বলতে ছাগচর্ম, মৃগচর্ম অথবা বাঘছালকে বোঝায়। আঁইস বলতে মাছের শল্ককে বোঝায়। নির্মোক হচ্ছে সাপের পরিত্যক্ত গাত্র চর্ম।
”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: সম্প্রদানে সপ্তমী
Explanation:
”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সম্প্রদানে সপ্তমী যাকে স্বত্ব ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন 'পলাতক দাসে দাও স্বাধীনতা' 'অন্ধজনে দেহ আলো'। এখানে 'দাসে' এবং 'অন্ধজনে' সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-
Correct Answer:
ক: করণ কারক
Explanation:
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে- সঠিক উত্তর করণ কারক কর্তা য দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কোন কারক। করণ শব্দটির অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। যেমন 'নীরা কলম দিয়ে লেখা' এখানে 'কলম' হলো করণ কারক।
”ইনকিলাব” শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: বিপ্লব
Explanation:
”ইনকিলাব” শব্দের অর্থ কি? সঠিক উত্তর বিপ্লব ইনকিলাব একটি আরবী শব্দ এর অর্থ বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন। সুতরাং এখানে ক এবং ঘ দুটি সঠিক উত্তর।
”মাঠে ধান ফলেছে” বাক্যে- “মাঠে” কোন কারক?
Correct Answer:
ঘ: স্থানাধিকরণ
Explanation:
”মাঠে ধান ফলেছে” বাক্যে- “মাঠে” কোন কারক? সঠিক উত্তর স্থানাধিকরণ ”মাঠে ধান ফলেছে” বাক্যে - “মাঠে” স্থানাধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। মাঠে ধান ফলে সেখানে 'মাঠে' হলো আধারাধিকরণ বা স্থানাধিকারী কারক।
”চপল” এর বিপরীত শব্দ-
Correct Answer:
ঘ: গম্ভীর
Explanation:
”চপল” এর বিপরীত শব্দ- সঠিক উত্তর গম্ভীর 'চপল' শব্দটির অর্থ হলো চঞ্চল । আর 'চপল' এর বিপরীত শব্দ হলো গম্ভীর ।
ক্ষুধিত পাষাণ কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
ক্ষুধিত পাষাণ কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় ক্ষুধিত পাষাণ = ক্ষুধিত যে পাষাণ। এটি কর্মধারয় সমাস।
কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ্য কোনটি?
Correct Answer:
গ: মায়া কাজাল
Explanation:
কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ্য কোনটি? সঠিক উত্তর মায়া কাজাল "মায়া কাজল" সুফিয়া কামালের অন্যতম কাব্যগ্রন্থ। "সুলতানার স্বপ্ন " বেগম রোকেয়া রচিত বিখ্যাত উপন্যাস। রাখাল ছেলে - পল্লী কবি জসীমউদ্দিন রচিত একটি বিখ্যাত কবিতা।
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
Correct Answer:
ঘ: প্রকৃতি
Explanation:
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? সঠিক উত্তর প্রকৃতি যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে নাম প্রকৃতি বলে। যেমন - √চল্ (ক্রিয়াপ্রকৃতি) + অন (কৃৎ প্রত্যয়) = চলন, √পড় + উয়া = পড়ুয়া। এখানে, চল্ ও পড় হলো প্রকৃতি এবং অন ও উয়া হলো প্রত্যয়।
প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন--
Correct Answer:
খ: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন-- সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন - - অশোক মুখোপাধ্যায়।
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
Correct Answer:
খ: ডিরোজিও
Explanation:
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর ডিরোজিও ইংয়বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ংবেঙ্গল প্রবর্তক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ংবেঙ্গল আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে।
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?
Correct Answer:
ক: হাতি/হাতী
Explanation:
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? সঠিক উত্তর হাতি/হাতী হাতি, হাতী - [বিশেষ্য পদ] হস্তী, বারণ, কুঞ্জর, (ব্যঙ্গে) অতিশয় স্থূলকায় ব্যক্তি।
”যত্ন করলে রত্ন মিলে”- এখানে “করলে” কোন ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
ঘ: অসমাপিকা
Explanation:
”যত্ন করলে রত্ন মিলে”- এখানে “করলে” কোন ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর অসমাপিকা ”যত্ন করলে রত্ন মিলে” - এখানে “করলে” অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ ইয়া(য়) ইতি(তে) অথবা ইলে(লে) বিভক্তি যুক্ত হয় অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। যেমন - যত্ন করলে রত্ন মিলে, দরিদ্র পাইলে ধন হয় গর্বস্ফিত।
”যা কষ্টে লাভ করা যায়” তাকে এক কথায় বলে-
Correct Answer:
ঘ: দুর্লভ
Explanation:
”যা কষ্টে লাভ করা যায়” তাকে এক কথায় বলে- সঠিক উত্তর দুর্লভ ”যা কষ্টে লাভ করা যায়” তাকে এক কথায় বলে - দুর্লভ। যা জয় করা কঠিন তাকে দুর্জয় বলে। যা কষ্ট করে লাভ করা যায় না তাকে অলভ্য বলে।
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: পরি+আলোচনা
Explanation:
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর পরি+আলোচনা পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - পরি + আলোচনা। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন - পরি + আলোচনা = পর্যালোচনা, গো + এষণা = গবেষণা, মনু + অন্তর = মন্বন্তর ইত্যাদি।
শওকত ওসমানের রচনা কোনটি?
Correct Answer:
গ: জননী
Explanation:
শওকত ওসমানের রচনা কোনটি? সঠিক উত্তর জননী শওকত ওসমানের প্রথম উপন্যাস 'জননী'। শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস হলো: ক্রীতদাসের হাসি, বনী - আদম, চৌরসন্ধি, দুই দৈনিক, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য।
”নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ--
Correct Answer:
গ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
”নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ-- সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটি অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি । [সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান । ]