Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
মুনির চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ' একটি----
Correct Answer:
ঘ: অনুবাদ নাটক
Explanation:
মুনির চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ' একটি---- সঠিক উত্তর অনুবাদ নাটক শেকসপিয়ারের The taming of the Shrew নাটকের অনুবাদ করেন মুনীর চৌধুরী ''মুখরা রমনী বশীকরণ' নামে।
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ?
Correct Answer:
ঘ: ঢাকের বায়া
Explanation:
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ? সঠিক উত্তর ঢাকের বায়া বাগধারা - অর্থ কাঠের পুতুল - নির্জীব তুলসী বনের বাঘ - ভন্ড ঢাকের বায়া - যার কোন মূল্য নেই
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
ক: অদ্বৈত মল্লবর্মণ
Explanation:
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর অদ্বৈত মল্লবর্মণ অদ্বৈত মল্লবর্মণের সমগ্র সাহিত্যিক জীবনে 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি অমর কীর্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রতিকূল সংঘাতে ক্রমশ মুছে - আসা মৎস্যজীবী যে মানুষদের কাহিনী এই উপন্যাসে বর্ণিত হয়েছে তিনি সেই 'মালো' সম্প্রদায়েরই লোক ছিলেন।
'বিশ্বজনের হিতকর'--- এক কথায় কী হবে?
Correct Answer:
ক: বিশ্বজনীন
Explanation:
'বিশ্বজনের হিতকর'--- এক কথায় কী হবে? সঠিক উত্তর বিশ্বজনীন সর্ব জনের হিতকর - সর্বজনীন। বিশ্ব জনের হিতকর - বিশ্বজনীন। হিত কামনা করে যে - হিতৈষী। তাই সঠিক উত্তর বিশ্বজনীন।
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ ----
Correct Answer:
গ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ ---- সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি নিরানব্বইয়ের ধাক্কা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি। বাংলা ভাষায় এমন অনেক বাগধারা প্রচলিত আছে, যেগুলা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
Explanation:
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা) তৎপুরুষ সমাসের উদাহরণ বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)। পূর্বপদের বিভক্তি এর লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন: মন দিয়ে গড়া = মন গড়া, শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ, মধু দিয়ে মাখা = মধুমাখা।
'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' --- এক কথায় কী হবে?
Correct Answer:
গ: হাতুড়ে
Explanation:
'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' --- এক কথায় কী হবে? সঠিক উত্তর হাতুড়ে যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে - হাতুড়ে। অভিজ্ঞ নয় যিনি - অনভিজ্ঞ। শত্রুকে দমন করে যে - অরিন্দম। ফল পাকলে যে গাছ মারা যায় - ওষধি।
'এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে'।----পঙ্ক্তিগুলো কোন কবির রচনা?
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
'এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে'।----পঙ্ক্তিগুলো কোন কবির রচনা? সঠিক উত্তর শামসুর রাহমান পঙক্তি গুলো কবি শামসুর রাহমানের 'একটি ফটোগ্রাফ' কবিতা হতে নেওয়া।
কোনটি 'পুষ্প' -এর সমার্থক শব্দ?
Correct Answer:
খ: রঙ্গন
Explanation:
কোনটি 'পুষ্প' -এর সমার্থক শব্দ? সঠিক উত্তর রঙ্গন পুষ্প এর সমার্থক শব্দ হলো - কুসুম, রঙ্গন, ফুল, প্রসূন পদ্ম এর সমার্থক শব্দ হলো - সরোজ, রাজীব, উৎপল, কমল, শতদল ইত্যাদি। সঠিক উত্তর - রঙ্গন।
কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
Correct Answer:
খ: বুদ্ধি খাটিয়ে কাজ কর
Explanation:
কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর বুদ্ধি খাটিয়ে কাজ কর করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ বুদ্ধি খাটিয়ে কাজ কর। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। করণ কারকে শূণ্য বা অ বিভক্তি। যেমন: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। কৃষক লাঙ্গল চষছে।
'অলীক'এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বাস্তব
Explanation:
'অলীক'এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বাস্তব অলীক এর বিপরীত শব্দ - বাস্তব। অবাস্তব - বাস্তব। লৌকিক - অলৌকিক। অলৌকিক - লৌকিক। সঠিক উত্তর - বাস্তব।
”কোর্মা” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: তুর্কি
Explanation:
”কোর্মা” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর তুর্কি তুর্কি ভাষার কয়েকটি উল্লেখযোগ্য শব্দ : কোর্মা , উজবুক , কুলি, খান, বাবা, বেগম , বাবুর্চি, লাশ , সওগাত। পর্তুগিজ ভাষার কয়েকটি শব্দ : আনারস , আলপিন , চাবি , আলকাতরা, বালতি, পাউরুটি , সাবান, গামলা। আরবি ভাষার কয়েকটি শব্দ : জান্নাত , জাহান্নাম , নগদ , বাকি , । হিন্দি ভাষার কয়েকটি শব্দ : পানি, বাচ্চা, চানাচুর ,মিঠাই , খানাপিনা , দাদা , নানা।
কোনটি সুফিয়া কামালের কবিতা?
Correct Answer:
খ: তাহারেই পড়ে মনে
Explanation:
কোনটি সুফিয়া কামালের কবিতা? সঠিক উত্তর তাহারেই পড়ে মনে বাংলাদেশেল প্রথম আধুনিক মহিলা কবি বেগম সুফিয়া কামালের বিখ্যাত কবিতা ' তাহারেই পড়ে মনে' । এ কবিতাটি ১৯৩৫ সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এ কবিতায় মূলত কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। অন্যদিকে কবি জীবনানন্দ দাশের 'বনলতা সেন' এবং জসীমউদ্দীনের 'কবর' ও 'নিমন্ত্রণ' কবিতাও বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা ।
শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন?
Correct Answer:
খ: পতিসর
Explanation:
শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? সঠিক উত্তর পতিসর রবীন্দ্রনাথ শিলাইদহ ছাড়া বাংলাদেশের নওগাঁ জেলার পতিসরে অবস্থান করতেন। জমিদারি দেখাশোনার তিনি ১৮৯১ সালে এখানে প্রথম আসেন। শেষবার আসেন ১৯৩৭ সালে। এখানে অবস্থানকালে তিনি বহু কবিতা, গল্প, উপন্যাস , কাব্যনাট্য, প্রবন্ধ ও চিঠি রচনা করেন। এই গ্রামে শিক্ষা, চিকিৎসা , কৃষি, মৃৎশিল্প ,তাঁত ইত্যাদির ব্যবস্থা করেন। কবির শশুর বাড়ি ছিল খুলনায়। কবি দুবার ঢাকায় আসেন ১৮৯৮ ও ১৯২৬ সালে।
”দ্ধ” যুক্তাক্ষরে কোন ২ বর্ণ রয়েছে?
Correct Answer:
ঘ: দ+ধ
Explanation:
”দ্ধ” যুক্তাক্ষরে কোন ২ বর্ণ রয়েছে? সঠিক উত্তর দ+ধ 'দ্ধ' যুক্তবর্ণে যে দুটি বর্ণ রয়েছে তা হলো দ্ + ধ। বাংলা বর্ণমালার উল্লেখযোগ্য কয়েকটি যুক্তবর্ণ : ক্ষ = ক্ + ষ, জ্ঞ = জ্ + ঞ , ঞ্জ = ঞ্ + জ , ত্র = ত্ + র , ষ্ম = ষ্ + ম , ষ্ণ = ষ্ + ণ, হ্ন = হ্ + ন , হ্ণ = হ্ + ণ ।
কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?
Correct Answer:
ক: পদ্মাবতী
Explanation:
কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়? সঠিক উত্তর পদ্মাবতী মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উপন্যাস - 'পদ্মরাগ ' ও 'সুলতানার স্বপ্ন' । গদ্যগ্রন্থ 'মতিচূর ' দুই খণ্ডে রচিত তার প্রথম গ্রন্থ। তার শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী'। অন্যদিকে 'পদ্মাবতী' নামে কাব্য 'নাটক ও গবেষণামূলক গ্রন্থ লিখেন যথাক্রমে - আলাওল, মাইকেল মধুসূদন দত্ত ও সৈয়দ আলী আহসান ।
রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: শেষ লেখা
Explanation:
রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর শেষ লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবিকাহিনী (১৮৭৮) এবং শেষ কাব্যগ্রন্থ: শেষলেখা, (১৯৪১) । এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: বনফুল , জন্মদিনে ,পুনশ্চ, পরিশেষ ,মানসী ,সোনার তরী ,চিত্রা, কল্পনা, বলাকা, সেজুঁতি ,চৈতালি ,ক্ষণিকা।
'শুভেচ্ছা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করলে হবে ---
Correct Answer:
ক: শুভ + ইচ্ছা
Explanation:
'শুভেচ্ছা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করলে হবে --- সঠিক উত্তর শুভ + ইচ্ছা 'শুভেচ্ছা' শব্দটি সন্ধি - বিচ্ছেদ করলে হবে - - - শুভ + ইচ্ছা। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। ‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ই = এ, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু, স্ব + ইচ্ছা = স্বেচ্ছা, নর + ইন্দ্র = নরেন্দ্র
কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Correct Answer:
গ: গগণে গরজে মেঘ ঘন বরষা
Explanation:
কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর গগণে গরজে মেঘ ঘন বরষা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ - গগণে গরজে মেঘ ঘন বরষা। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
”কাদম্বিনী” চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
Correct Answer:
গ: জীবিত ও মৃত
Explanation:
”কাদম্বিনী” চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? সঠিক উত্তর জীবিত ও মৃত রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি , ছুটি ও হৈমন্ত্রী গল্পের প্রধান চরিত্র যথাক্রমে - মৃন্ময়ী, ফটিক ও হৈমন্ত্রী।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ?
Correct Answer:
ঘ: ১৯ শতক
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? সঠিক উত্তর ১৯ শতক উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (১৮২০ - ১৮৯১) বলা হয় বাংলা গদ্যের জনক । তিনিই প্রথম বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্যরীতিকে উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ : 'শকুন্তলা' 'বেতালপঞ্চবিংশতি' , 'সীতার বনাবাস' ভ্রান্তিবিলাস' প্রভাবতী সম্ভাষণ' 'বর্ণপরিচয়' বোধোদয়।
“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গানের গীতিকার কে?
Correct Answer:
গ: গাফফার চৌধুরী
Explanation:
“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গানের গীতিকার কে? সঠিক উত্তর গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি - গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী । এ গানের প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
"মন্দকে মন্দ বলতেই হবে" - এ বাক্যের দুই "মন্দ" নিচের কোনটি?
Correct Answer:
গ: প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
Explanation:
"মন্দকে মন্দ বলতেই হবে" - এ বাক্যের দুই "মন্দ" নিচের কোনটি? সঠিক উত্তর প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ "মন্দকে মন্দ বলতেই হবে" - প্রদত্ত বাক্যটিতে প্রথম মন্দ শব্দটি বিশেষ্য এবং পরের মন্দ শব্দটি বিশেষণ। কারণ, যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা - ই গুণবাচক বিশেষ্য। এইখানেও মন্দকে দোষ বুঝিয়েছে, তাই "মন্দকে" বলা হয় গুণবাচক বিশেষ্য আর "মন্দ" বিশেষণ।
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?
Correct Answer:
গ: পড়াতাম
Explanation:
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত? সঠিক উত্তর পড়াতাম নিত্যবৃত্ত অতীত কাল হচ্ছে অতীত কালের একটা প্রকারভেদ যে অতীত কালে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়। যেমন - আজ যদি সুমন আসত, কেমন মজা হতো। আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম। ছোটবেলায় আমি ফাইমাকে ইংরেজি পড়াতাম।
"কে জানত আমার ভাগ্যে এমন হবে" - এ বাক্যটি নিচের কোন কালের উদাহরণ?
Correct Answer:
গ: সাধারণ ভবিষ্যৎ
Explanation:
"কে জানত আমার ভাগ্যে এমন হবে" - এ বাক্যটি নিচের কোন কালের উদাহরণ? সঠিক উত্তর সাধারণ ভবিষ্যৎ আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎ কাল ব্যবহৃত হয়। আরো একটি উদাহরণঃ সেদিন কে জানতো যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরী বাজবে? এ বিষয়টিকে ‘সাধারণ ভবিষ্যৎ কালের বিশিষ্ট প্রয়োগ’ বলে।
প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিস্কৃত হয়। চর্যাপদের পুঁথিগুলো ১৯১৬ সালে ' বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে বই আকারে প্রকাশিত হয়। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুই পা এবং সবচেয়ে বেশি পদ রচনা করনে কাহ্ন পা (১৩টি) । অন্যদিকে মধ্যযুগের কাব্যগ্রন্থ লাইলী মজনু , শ্রীকৃষ্ণকীর্তন ও পদ্মাবতীর রচয়িতা হলেন যথাক্রমে - দৌলত উজির বাহরাম খান , বড়ু চণ্ডীদাস ও আলাওল।
“স্বাধীন” শব্দটি সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: স্ব+অধীন
Explanation:
“স্বাধীন” শব্দটি সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর স্ব+অধীন 'অ + অ = আ' হয়েছে। যেমন: স্ব + অধীন = স্বাধীন। এরুপ নরাধম, হিমাচল, হিতাহিত ইত্যাদি।
নিচের কোন শব্দটি সমাস বদ্ধ নয়?
Correct Answer:
খ: বিদ্যালয়
Explanation:
নিচের কোন শব্দটি সমাস বদ্ধ নয়? সঠিক উত্তর বিদ্যালয় 'বিদ্যালয় 'শব্দটি সমাসবদ্ধ শব্দ নয়। এটি সন্ধিবদ্ধ শব্দ (বিদ্যা + আলয়) । গাছপাকা (গাছে পাকা), সিংহাসন (সিংহ চিহ্নিত আসন) ও দিলদরিয়া (দরিয়ার মতো দিল যার) ইত্যাদি সমাসবদ্ধ শব্দ।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩) । ১৮৪৩ সালে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়া মাইকেল তার 'পদ্মাবতী' নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। তবে অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটান 'তিলোত্তমাসম্ভব' কাব্যে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' এবং সার্থক ট্র্যাজেডি নাটক 'কৃষ্ণকুমারী 'র রচিয়তা ও মাইকেল মধুসূদন দত্ত।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
Correct Answer:
গ: গেরিলা
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর গেরিলা প্রদত্ত অপশনে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র' গেরিলা (২০১১) । মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো কয়েকটি চলচ্চিত্র : ওরা ১১ জন , আবার তোরা মানুষ হ, সংগ্রাম, আগুনের পরশমণি, হাঙর নদী গ্রেনেড, মাটির ময়না, নদীর নাম মধুমতি। অন্যদিকে ময়নামতি, পথের পাঁচালী ও নয়নমণি চলচ্চিত্রের পরিচালক হলেন যথাক্রমে - কাজী জহির - সত্যজিৎ রায় ও আমজাদ হোসেন।
"আঠারো বছর বয়স" কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
Correct Answer:
ক: মাত্রাবৃত্ত
Explanation:
"আঠারো বছর বয়স" কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত? সঠিক উত্তর মাত্রাবৃত্ত ব্রিটেনের একমাত্র নারী প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির মারগারেট থ্যাচার ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ১১ বছর ক্ষমতায় ছিলেন। তিনি ইউরোপের লৌহমানবী হিসেবে খ্যাত।
"কাঁদো নদী কাঁদো" নিম্নের কোনটি?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
"কাঁদো নদী কাঁদো" নিম্নের কোনটি? সঠিক উত্তর উপন্যাস ‘কাঁদো নদী কাঁদো’ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস।
”নূরলদীনের সারাজীবন” কোন ধরনের সাহিত্যকর্ম?
Correct Answer:
খ: কাব্যনাটক
Explanation:
”নূরলদীনের সারাজীবন” কোন ধরনের সাহিত্যকর্ম? সঠিক উত্তর কাব্যনাটক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের 'নূরলদীনের সারাজীবন' একটি কাব্যনাট্য । তার আরো কয়েকটি কাব্যনাট্য : 'পায়ের আওয়াজ পাওয়া যায়' গণনায়ক ' 'এখানে এখন ' 'ঈর্ষা'। তার উল্লেখযোগ্য উপন্যাস : 'অনুপম দিন' ত্রাহি' নিষিদ্ধ লোবান' এক মহিলার ছবি' , সীমানা ছাড়িয়ে ', নীল দংশন' 'খেলারাম খেলে যা ' ।
"Amplitude" শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি?
Correct Answer:
খ: বিস্তার
Explanation:
"Amplitude" শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি? সঠিক উত্তর বিস্তার ‘Amplitude’ পদার্থবিজ্ঞানের একটি শব্দ। একটি তরঙ্গ (wave), বিশেষ করে একটি শব্দতরঙ্গ বা রেডিও তরঙ্গের সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকের সর্বাধিক অতিক্রান্ত দূরত্ব Amplitude বলে।
জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: রাখালী
Explanation:
জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাখালী পল্লিকবি জসীমউদ্দিনের (১৯০৩ - ১৯৭৬) প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭), । তার উল্লেখ্যযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ : 'নকশী কাঁথার মাঠ' 'বালুচর ' ,সোজন বাদিয়ার ঘাট' ধানখেত' 'হাসু' 'মাটির কান্না' 'সকিনা। অন্যদিকে 'বিষের বাঁশী 'কাজী নজরুল ইসলামের বিদ্রোহী প্রধান কাব্য এবং প্রথম নিষিদ্ধ গ্রন্থ। মানসী ও চিত্রা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।
মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি?
Correct Answer:
খ: মেঘনাদবধ
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? সঠিক উত্তর মেঘনাদবধ মেঘনাদবধ কাব্য ১৯ - শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়?
Correct Answer:
গ: চক্রবাক
Explanation:
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়? সঠিক উত্তর চক্রবাক ‘চাঁদের অমাবস্যা’, ‘কাঁদো নদী কাঁদো’ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ - এর উপন্যাস। আর ‘চক্রবাক’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?
Correct Answer:
গ: কবীন্দ্র পরমেশ্বর
Explanation:
মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারতের নাম বিজয়পাণ্ডববকথা। মাগন ঠাকুর ১৬০০ সালে চট্রগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?
Correct Answer:
গ: রুদ্রমঙ্গল
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? সঠিক উত্তর রুদ্রমঙ্গল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ 'রুদ্রমঙ্গল' (১৯২৩) । তার কয়েকটি প্রবন্ধগ্রন্থ : যুগবাণী ,রাজবন্দীর জবানবন্দী , দুর্দিনের যাত্রী, ধূমকেতু । অন্যদিকে 'অগ্নিবীণা' তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ । 'শিউলিমালা ' ও ব্যথার দান ' তার গল্পগ্রন্থ। উল্লেখ্য তার প্রথম প্রকাশিত গ্রন্থ ' ব্যথার দান।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: শেষের কবিতা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর শেষের কবিতা শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। ১৯২৮ সালে ' প্রবসী' পত্রিকায় এ উপন্যাসটি ছাপা হয়। শেষ লেখা (১৯৪১) কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পর প্রকাশিত হয়।
নিচের কোনটি বিশেষ্য?
Correct Answer:
খ: স্নেহ
Explanation:
নিচের কোনটি বিশেষ্য? সঠিক উত্তর স্নেহ মধুর শব্দটি বিশেষণ। যেমন - তার মধুর কথায় আমি মোহিত হলাম। সুতি শব্দটি বিশেষণ। যেমন - তার সুতি কাপড়টি খুব মিহি। স্নেওহ শব্দটি বিশেষ্য। যেমন - পিতামাতার স্নেহ না পেয়ে ছেলেটি বখে গেছে।
"Civil Society" এর পরিভাষা নিম্নের কোনটি?
Correct Answer:
খ: সুশীল সমাজ
Explanation:
"Civil Society" এর পরিভাষা নিম্নের কোনটি? সঠিক উত্তর সুশীল সমাজ Civil Society বা সুশীল সমাজ বলতে বোঝায় সেই সুসংগঠিত সমাজ যারা জাতি ও দেশের অভিভাবক ও পরামর্শদাতা। সমাজের শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত আমলা, আইনজ্ঞ, বুদ্ধিজীবি প্রমুখের সমন্বয়ে গঠিত হয় সুশীল সমাজ। তারা সরকার, রাজনীতিক বা দেশের কর্ণধারদের ক্ষমতার বাইরে থেকে ভুলত্রুটি ধরিয়ে দেন এবং ভবিষ্যৎ সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য সময়ে সময়ে পরামর্শ দিয়ে থাকেন। সমাজের সকল বিবেকবান মানুষই সুশীল সমাজের সদস্য।
”নজর লাগা” বাগধারার অর্থ কী?
Correct Answer:
খ: অশুভ দৃষ্টিতে পড়া
Explanation:
”নজর লাগা” বাগধারার অর্থ কী? সঠিক উত্তর অশুভ দৃষ্টিতে পড়া 'নজর লাগা' বাগধারার অর্থ অশুভ বা কু - দৃষ্টিতে পড়া। কিন্তু ' নজরে লাগা' অর্থ মনের মতো হওয়া বা পছন্দ হওয়া। 'নজরে পড়া' অর্থ দৃষ্টি আকৃষ্ট হওয়া অথবা সুদৃষ্টিতে পড়া বা মনে ধারা ।' 'নজরে রাখা' অর্থ দৃষ্টিসীমার মধ্যে রাখা।
"গুরু" শব্দটির বিশেষণরূপ নিচের কোনটি?
Correct Answer:
খ: গরিষ্ঠ
Explanation:
"গুরু" শব্দটির বিশেষণরূপ নিচের কোনটি? সঠিক উত্তর গরিষ্ঠ গুরু শব্দের বিশেষণ হচ্ছে - গরিষ্ঠ। গুবী (বিশেষ্য) হচ্ছে গুরুর স্ত্রী।লঘিষ্ঠ হচ্ছে - লঘু শব্দের বিশেষণ।
বাংলা বানানের রীতি অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
Correct Answer:
খ: গভর্নর
Explanation:
বাংলা বানানের রীতি অনুসারে নিচের কোনটি শুদ্ধ? সঠিক উত্তর গভর্নর বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রেই কেবল ণত্ব - বিধান প্রযোজ্য। বিদেশী শব্দের বেলায় এই বিধান প্রযোজ্য নয়। বিদেশাগত শব্দে কোথাও ন - ধ্বনি থাকলে তার বানানে অবিকল্পভাবে কেবল দন্ত্য - ন ব্যবহৃত হয়। সুতরাং শুদ্ধ বানান হচ্ছে গভর্নর (governor)।
হুমাযূন আজাদের রচনা কোনটি
Correct Answer:
ঘ: লাল নীল দীপাবলি
Explanation:
হুমাযূন আজাদের রচনা কোনটি সঠিক উত্তর লাল নীল দীপাবলি কথাসাহিত্যিক ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের কিশোর সাহিত্য 'লাল নীল দীপাবলি'। তার উল্লেখযোগ্য উপন্যাস । ছাপ্পান্ন হাজার বর্গমাইল , সব কিছু ভেঙে পড়ে, রাজনীতিবদিগণ, পাকসার জমিন সাদবাদ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অলৌকিক ইস্টিমার ,জ্বলো চিতাবাঘ , সবকিছু নষ্টদের অধিকার যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। অন্যদিকে 'শঙ্খনীল কারাগার' হুমায়ূন আহমেদের উপন্যাস এবং 'হিমু' তার সৃষ্ট শ্রেষ্ঠ চরিত্র। 'নূরজাহান ' দ্বিজেন্দ্রলালা রায়ের ঐতিহাসিক নাটক।
"তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে" - এই চরণটির রচয়িতা কোন কবি?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
"তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে" - এই চরণটির রচয়িতা কোন কবি? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম উদ্ধৃতি কাজী নজরুল ইসলামের ‘জীবন - বন্দনা’ কবিতা থেকে নেয়া।
”ভাত” কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: খাঁটি বাংলা
Explanation:
”ভাত” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর খাঁটি বাংলা যেসব সংস্কৃত শব্দ যুগ - যুগান্তর ধরে বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। যেমন: ভাত ,কামার , হাত, চামার, চাঁদ, মাথা, পা, মা ,সাপ। ভাত - এর তৎসম শব্দ ভক্ত। সুতরাং (খ) ও (গ) অপশনই সঠিক।
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: চিলেকোঠার সেপাই
Explanation:
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত উপন্যাস 'চিলোকোঠার সেপাই' (১৯৮৭) । এ উপন্যাসের মূল উপজীব্য ১৯৬৯ - এর গণঅভ্যূত্থান। তার আরেকটি উপন্যাস 'খোয়াবনামা'। তার গল্পগ্রন্থ : অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি ,দুধেভাতে উৎপাত , দোজখের ওম, জ্বাল স্বপ্ন স্বপ্নের জাল। অন্যদিকে সারেং বৌ ,খেলারাম খেলে যা ও রুদ্ধদ্বার মুক্তপ্রাণ উপন্যাসের রচয়িতা যথাক্রমে - শহীদুল্লাহ কায়সার, সৈয়দ শামসুল হক ও সত্যেন সেন।
”নীপ” শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
গ: কদম
Explanation:
”নীপ” শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর কদম কদম বা বুল কদম (বৈজ্ঞানিক নাম: Anthocephalus indicus) ইংরেজি নাম burflower tree, laran, Leichhardt pine Rubiaceae পরিবারের Neolamarckia গণের বৃক্ষ। যা নীপ নামেও পরিচিত। এ ছাড়া বৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্পও কদমের নাম।