Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
"হাতের" কাজ দেখাও ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ষষ্ঠী
Explanation:
"হাতের" কাজ দেখাও ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ষষ্ঠী বাক্যের ক্রিয়াকে কি উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর যা পাওয়া যায় তাকে করণ কারক বলে। এখানে প্রশ্নটিই হচ্ছে - কি দ্বারা কাজ? উত্তরে হাতের দ্বারা কাজ। তাই 'হাতের' করণ কারক এবং শব্দের শেষে 'র' থাকায় তা ষষ্ঠী বিভক্তি।
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন?
Correct Answer:
খ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী হিসেবে সুপরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮)। তার সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তাকে সম্মানসূচক ডি - লিট ডিগ্রি প্রদান করে। বাঙ্গালী নারীর প্রকৃতি অঙ্কনে তিনি যে দক্ষতা দেখিয়েছেন 'দেনাপাওনা' তার একটি।
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্তায় ৭মী
Explanation:
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্তৃকারক। বাক্যটিতে 'বুলবুলি' কর্তা হিসেবে খাওয়া কাজটি সম্পাদন করা তা কর্তৃকারক এবং শব্দের শেষে 'তে' থাকায় তা সপ্তমী বিভক্তি।
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা ---
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা --- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অতুলনীয় ও সর্বতোমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর । এশীয়দের মধ্যে প্রথম বিশ্বের শ্রেষ্ঠ কোভিদ মর্যাদা নিয়ে ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ছোটগল্পের পথিকৃৎ তিনি। এছাড়াও সাংকেতিক নাটক অভিনবত্ব দেখিয়েছেন। তিনি 'কালের যাত্রা' তার একটি সাংকেতিক নাটক।
'অন্ধকার'এর সমার্থক শব্দ নয় -----
Correct Answer:
খ: কাজল
Explanation:
'অন্ধকার'এর সমার্থক শব্দ নয় ----- সঠিক উত্তর কাজল 'কাজল' এর সমার্থক শব্দ: অঞ্জন, সুরমা, মসি। আর 'অন্ধকার' এর সমার্থক শব্দ: আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র।
'পর্বত'এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
গ: শিলা
Explanation:
'পর্বত'এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর শিলা 'পর্বত' এর সমার্থক শব্দ: পাহাড়, গিরি, ভূধর, অচল, অদ্রি। আর শিলা এর সমার্থক শব্দ: পাথর, কাঁকর, শিলাবৃষ্টি।
'তিমির'এর বিপরীতার্থক শব্দ -----
Correct Answer:
ক: আলো
Explanation:
'তিমির'এর বিপরীতার্থক শব্দ ----- সঠিক উত্তর আলো 'তিমির' শব্দের সমার্থক শব্দ: অন্ধকার, আঁধার, অমানিশা, তমসা, তম, তমিস্র। এর বিপরীত শব্দ আলো।
'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: লো + অন
Explanation:
'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর লো + অন স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: ৪র্থী তৎপুরুষ
Explanation:
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর ৪র্থী তৎপুরুষ হজের জন্য যাত্রা = হজযাত্রা। এটি চতুর্থী তৎপুরুষ সমাস। কেননা, পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: বিদ্যালয়, মুসাফিরখানা, রান্নাঘর, ইত্যাদি।
'পৃথিবী'এর সমার্থক শব্দ নয়----
Correct Answer:
ঘ: যামিনী
Explanation:
'পৃথিবী'এর সমার্থক শব্দ নয়---- সঠিক উত্তর যামিনী 'যামিনী' এর সমার্থক শব্দ হচ্ছে - রাত্রি, রজনী। অন্যদিকে পৃথিবী এর সমার্থক শব্দ হচ্ছে - বসুন্ধরা, ধরণী, অবনী, ধরা, ধরিত্রী, মেদিনী।
'মুক্ত'এর বিপরীতার্থক শব্দ ----
Correct Answer:
খ: বদ্ধ
Explanation:
'মুক্ত'এর বিপরীতার্থক শব্দ ---- সঠিক উত্তর বদ্ধ 'মুক্ত' এর সমার্থক শব্দ: খোলা, অবারিত, অবাধ, উন্মুক্ত, স্বাধীন, মুক্তি, বাহির। এর বিপরীত শব্দ: বন্দী, বদ্ধ।
কোনটি নিত্য নারীবাচক শব্দ?
Correct Answer:
খ: সতীন
Explanation:
কোনটি নিত্য নারীবাচক শব্দ? সঠিক উত্তর সতীন নিত্য নারী বাচক শব্দ : - সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, ডাইনি, সপত্নী কুলটা, শাঁকচুন্নি, বাইজি। সঠিক উত্তর - সতীন।
”ক্ষমার যোগ্য” এর বাক্য সংকোচন--
Correct Answer:
গ: ক্ষমার্হ
Explanation:
”ক্ষমার যোগ্য” এর বাক্য সংকোচন-- সঠিক উত্তর ক্ষমার্হ ক্ষমার অযোগ্য - এর বাক্য সংকোচন হয় না। যদি "ক্ষমার যোগ্য" হতো তাহলে উত্তর - ক্ষমার্হ।
”গায়ক” এর সন্ধি বিচ্ছেদ---
Correct Answer:
খ: গৈ+অক
Explanation:
”গায়ক” এর সন্ধি বিচ্ছেদ--- সঠিক উত্তর গৈ+অক এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ এর স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে অব, আব হয়। যেমন - গৈ + অক = গায়ক। নৈ + অক = নায়ক।
অর্থবাচকতা নাই---
Correct Answer:
খ: উপসর্গের
Explanation:
অর্থবাচকতা নাই--- সঠিক উত্তর উপসর্গের উপসর্গ তিন প্রকার - বাংলা, তৎসম ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ একুশটি ও তৎসম উপসর্গ বিশটি। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে অর্থাৎ অন্য শব্দের আগে বসে উপসর্গ অর্থদ্যোতক হয়ে ওঠে।
ভাইয়ে ভাইয়ে বেশ মিল - বাক্যে ”ভাইয়ে ভাইয়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তায় ৭মী
Explanation:
ভাইয়ে ভাইয়ে বেশ মিল - বাক্যে ”ভাইয়ে ভাইয়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। এ বাক্যে নিন্মরেখ শব্দটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
বিদেশী উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
Correct Answer:
ক: বেকার
Explanation:
বিদেশী উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? সঠিক উত্তর বেকার বিদেশি ( ফারসি) উপসর্গ দিয়ে গঠিত শব্দ - বেকার। ফারসি উপসর্গ হলো - কার, দর, না, ফি, বদ, ইত্যাদি আরবি উপসর্গ - আম, খাস, লা, গর ইত্যাদি।
'মানচিত্র' নাটক কে রচনা করেন?
Correct Answer:
গ: আনিস চৌধুরী
Explanation:
'মানচিত্র' নাটক কে রচনা করেন? সঠিক উত্তর আনিস চৌধুরী "মানচিত্র" নাটক রচনা করেন - আনিস চৌধুরী। তিনি একজন সমাজ সচেতন বাংলাদেশি নাট্যকার ও ঔপন্যাসিক। ১৯৬৮ সালে তিনি নাটকে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য নাটক: মানচিত্র, অ্যালবাম, চেহারা ইত্যাদি।
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর লেখা নয়?
Correct Answer:
ঘ: অপরাজিত
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর লেখা নয়? সঠিক উত্তর অপরাজিত অপরাজিত - বিভুতিভূষণ বন্দোপাধ্যায় রচিত একটি উপন্যাস। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাংলা কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। "পথের পাঁচালী " ও "অপরাজিত " এই দুইটি তার বিখ্যাত উপন্যাস। তাই সঠিক উত্তর : অপরাজিত
রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি ' -এর ইংরেজী অনুবাদ কে করেন?
Correct Answer:
ক: W.B. YEATS
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি ' -এর ইংরেজী অনুবাদ কে করেন? সঠিক উত্তর W.B. YEATS অনেকে মনে করে থাকেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক W.B Yeats. তথ্যটি সম্পূর্ণ ভুল। বরং রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন।আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন।প্রকৃতপক্ষে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথের নিজেই।
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
Correct Answer:
খ: মুখে ভাত
Explanation:
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? সঠিক উত্তর মুখে ভাত যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। মুখে ভাত = মুখেভাত। এটি অলুক তৎপুরুষ সমাস। এ সমাসে পূর্বপদ এর বিভক্তি লোপ পায় না।
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো--
Correct Answer:
খ: অবচেতন
Explanation:
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-- সঠিক উত্তর অবচেতন Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - - - অবচেতন। unsubconscious - চেতনাহীন। সুতরাং সঠিক উত্তর - অবচেতন।
”দিবারাত্রির কাব্য” উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ক: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
”দিবারাত্রির কাব্য” উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাস 'দিবারাত্রির কাব্য'। তারআআরো কয়েকটি উপন্যাস হলো - - জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, আরোগ্য ইত্যাদি।
'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?
Correct Answer:
ঘ: রক্তকরবী
Explanation:
'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? সঠিক উত্তর রক্তকরবী নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের প্রধান চরিত্র। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। প্রবাসী পত্রিকার আশ্বিন, ১৩৩০ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় ১৯২৬ সালে। এই নাটকের প্রধান চরিত্র রাজা এবং নন্দিনী।
মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' কার লেখার অনুবাদ?
Correct Answer:
গ: WILLIAM SHAKESPEARE
Explanation:
মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' কার লেখার অনুবাদ? সঠিক উত্তর WILLIAM SHAKESPEARE "মুখরা রমণী বশীকরণ " - মুনীর চৌধুরীর লেখা একটি নাটক যা মূলত শেক্সপিয়ারের লেখা নাটক "The Taming of the Shrew" এর অনুবাদ। এটি ইংরেজী কবি ও নাট্যকার শেক্সপিয়ারের লেখা একটি নাটক। এটি একটি হাস্যরসাত্মক নাটক। এর অধিকাংশ ঘটনা ঘটেছে ইতালির পাদোয়া শহরে। নাটকটির বাংলা অনুবাদ করেন মুনীর চৌধুরী। বাংলায় এর নাম দেয়া হয় " মুখরা রমণী বশীকরণ। "
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
গ: মনঃ + তাপ
Explanation:
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর মনঃ + তাপ মনঃ + তাপ = মনস্তাপ। পূর্বপদ এর শেষে বিসর্গ ( ঃ )থাকলে এবং পরপদের প্রথমে 'ত' থাকলে পূর্ববর্তী বিসর্গ ( ঃ) হয়। যেমন - ইতস্তত, নিস্তেজ।
Bad workman quarrels with his tool --- প্রবাদটির বাংলা অর্থ কি হবে?
Correct Answer:
খ: নাচতে না জানলে উঠান বাঁকা
Explanation:
Bad workman quarrels with his tool --- প্রবাদটির বাংলা অর্থ কি হবে? সঠিক উত্তর নাচতে না জানলে উঠান বাঁকা Bad workman quarrels with his tool প্রবাদটির বাংলা অর্থ হলো - - - নাচতে না জানলে উঠান বাঁকা। এক হাতে তালি বাজে না - One shallow dose not make a summer.
'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: উৎ + লাস
Explanation:
'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর উৎ + লাস উৎস + লাস = উল্লাস। এরূপ আরো কয়েকটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে: উল্লেখ, উল্লেখিত।
বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশুসাহিত্যের সাথে কার নাম জড়িত?
Correct Answer:
গ: আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন
Explanation:
বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশুসাহিত্যের সাথে কার নাম জড়িত? সঠিক উত্তর আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে জড়িত নাম - আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন। তিনি বাংলাদশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং সরকারি ককর্মকর্তা। তিনি আব্দুল্লাহ আল মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার কারণে তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য - এসো বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই ইত্যাদি।
বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
Correct Answer:
খ: নারী/নারি
Explanation:
বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ? সঠিক উত্তর নারী/নারি বাংলা বানান রীতি অনুযায়ী শুদ্ধ বানান - - নারী/ নারি। নারী শব্দের অর্থ স্ত্রীকুলের প্রাপ্ত বয়স্ক মানুষ। নারি শব্দের অর্থ - না পারি।
'চাক্ষুস' -এর বিপরীত শব্দ -
Correct Answer:
ক: অগোচর
Explanation:
'চাক্ষুস' -এর বিপরীত শব্দ - সঠিক উত্তর অগোচর চাক্ষুষ শব্দের অর্থ - দৃষ্টিলব্ধ, দৃষ্টিপাত, দৃষ্টিগোচর, দৃষ্টিসংক্রান্ত, দর্শনসংক্রান্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। অগোচর শব্দের অর্থ - অদৃশ্য, গুপ্ত, গুঢ়, দৃষ্টির আড়াল ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই চাক্ষুষ শব্দের বিপরীত শব্দ অগোচর।
”সক কটা জানালা খুলে দাও না” -- গানটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: নজরুল ইসলাম বাবু
Explanation:
”সক কটা জানালা খুলে দাও না” -- গানটির রচয়িতা কে? সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু নজরুল ইসলাম বাবু - রচিয়তা - সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো গাইবো বিজয়েরই গান'। এটি মুক্তিযুদ্ধের সময় একটি জনপ্রিয় গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি - - এর সুরকার আলতাফ মাহমুদ।
'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আকবর হোসেন
Explanation:
'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আকবর হোসেন আকবর হোসেন একজন কথাশিল্পী। কাহিনীর উপাদেয়তা - ও বর্ণনায় তার রচিত উপন্যাস এ প্রেমের বিচিত্র কাহিনী বর্ণনা করা হয়েছে। সেগুলো হলো: দুদিনের খেলাঘর, অবাঞ্চিত, কি পাইনি, মোহমুক্তি, আলোছায়া প্রভৃতি।
'ঊর্মি' -এর প্রতিশব্দ -
Correct Answer:
ঘ: তরঙ্গ
Explanation:
'ঊর্মি' -এর প্রতিশব্দ - সঠিক উত্তর তরঙ্গ ঊর্মি শব্দের প্রতিশব্দ - তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, মহোর্মি ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই সঠিক উত্তর: তরঙ্গ।
ইদানিং এখানকার কোন লেখক অনেক সায়েন্স ফিকশন লিখছেন?
Correct Answer:
গ: মুহম্মদ জাফর ইকবাল
Explanation:
ইদানিং এখানকার কোন লেখক অনেক সায়েন্স ফিকশন লিখছেন? সঠিক উত্তর মুহম্মদ জাফর ইকবাল বর্তমান কালে অনেক সায়েন্স ফিকশন রচনা করছেন - মুহাম্মদ জাফর ইকবাল। মুহাম্মদ জাফর ইকবাল একজন বাংলাদেশি কথা সাহিত্যিক, কলাম লেখক, বিজ্ঞান কল্পকাহিনকল্পকাহিনী লেখক, শিক্ষাবিদ, পদার্থবিদ এবং আন্দোলনকর্মী। তার উল্লেখযোগ্য গ্রন্থ - নিউরনে অনুরণন, কপোট্রনিক ভালোবাসা ইত্যাদি।
আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: সাতনরী হার
Explanation:
আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর সাতনরী হার আবু জাফর ওবায়দুল্লাহ একজন বিশিষ্ট কবি। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'সাতনরি হার'। অন্যান্য কাব্যগ্রন্থ হল: আমি কিংবদন্তির কথা বলছি, কমলের চোখ, সহিষ্ণু প্রতীক্ষা, আমার সময় ইত্যাদি।
'নকশী কাঁথার মাঠ' এর লেখক কে?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
'নকশী কাঁথার মাঠ' এর লেখক কে? সঠিক উত্তর জসীমউদ্দীন " নকশী কাঁথার মাঠ" - ১৯২৯ খ্রীষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যান কাব্য। বাংলা ভাষায় রচিত এ আখ্যান কাব্যের রচয়িতা বাংলাদেশের পল্লীকবি জসীমউদ্দীন। এটি জসীমউদ্দীনের একটি অনবদ্য সৃষ্টি হিসেবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজি ভাষায় অনুদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল।
বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
Correct Answer:
গ: সাত
Explanation:
বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? সঠিক উত্তর সাত বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো - - অ, আ, ই, উ, এ, ও, অ্যা। সুতরাং সঠিক উত্তর - সাতটি।
"প্রভাতে"উদিল রবি লোহিত বরণ ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অধিকরণে ৭মী
Explanation:
"প্রভাতে"উদিল রবি লোহিত বরণ ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী কোথায় কোন স্থানে কখন কোন সময়ে কবে কোন বিষয়ে প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। বাক্যটিতে 'প্রভাতে' দ্বারা ক্রিয়া সময় উল্লেখ করা হয়েছে তাই এটি অধিকরণ কারক এবং শব্দটিতে 'তে' থাকায় সপ্তমী বিভক্তি হয়েছে।
”পদ্মা মেঘনা যমুনা” উপন্যাসটি কে রচনা করেছেন?
Correct Answer:
ক: আবু জাফর শামসুদ্দিন
Explanation:
”পদ্মা মেঘনা যমুনা” উপন্যাসটি কে রচনা করেছেন? সঠিক উত্তর আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দিন রচিত উপন্যাস 'পদ্মা মেঘনা যমুনা'। তার আরো কয়েকটি উপন্যাস : - পরিত্যক্ত স্বামী, ভাওয়াল গড়ের উপখ্যান, সংকর সংকীর্তন, দেয়াল।
নিচের কোনটি নিত্য সমাস?
Correct Answer:
গ: দেশান্তর
Explanation:
নিচের কোনটি নিত্য সমাস? সঠিক উত্তর দেশান্তর অন্য দেশ = দেশান্তর। এটি নিত্য সমাস। যে সমাসে সমস্যমান পদ গুলো নিত্য সমাজবদ্ধ থাকে ব্যাসবাক্যের দরকার হয়না তাকে নিত্য সমাস বলে। যেমন - গ্রামান্তর, গৃহান্তর ইত্যাদি।
নিচের সব কবিতার রচয়িতা কে? হাওয়ার রাম , বেড়াল, কমলালেবু, হরিণেরা।
Correct Answer:
ক: জীবনানন্দ দাশ
Explanation:
নিচের সব কবিতার রচয়িতা কে? হাওয়ার রাম , বেড়াল, কমলালেবু, হরিণেরা। সঠিক উত্তর জীবনানন্দ দাশ হাওয়ার রাম, বেড়াল, কমলালেবু, হরিণেরা - এই সবগুলো কবিতার লেখক জীবনান্দ দাশ। জীবনান্দ দাস ছিলেন বিংশ শতাব্দীর একজন আধুনিক বাংলা কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ দের মধ্যে অন্যতম। তাকে রূপসী বাংলার কবি নামে আখ্যায়িত করা হয়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহা পৃথিবী ইত্যাদি।
কোনটি পুংলিঙ্গ?
Correct Answer:
গ: Man
Explanation:
কোনটি পুংলিঙ্গ? সঠিক উত্তর Man Feminine Gender Masculine Gender Girl Boy Goose Gander Woman Man Mare Stallion
”যার কোনো মূল্য নেই” বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: ঢাকের বায়া
Explanation:
”যার কোনো মূল্য নেই” বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর ঢাকের বায়া যার কোনো মূল্য নেই - ঢাকের বাঁয়া। যার কোন মূল্য নেই - অপ্রয়োজনীয়। দুটোর অর্থ একই। সুতরাং সঠিক উত্তর হবে - ঢাকের বাঁয়া কারন অপ্রয়োজনীয় যা অপশনে নেই।
সার্ধশত জন্মবার্ষিকী-এখানে “সার্ধশত” কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: ক্রমবাচক
Explanation:
সার্ধশত জন্মবার্ষিকী-এখানে “সার্ধশত” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ক্রমবাচক সার্ধশত জন্মবার্ষিকী - - সার্ধশত শব্দটি হল ক্রম বাচক শব্দ। তারিখ বাচক শব্দ হলো - - পহেলা, দোসরা, তেসোরা। সংখ্যা বাচক শব্দ হলো - এক, দুই, তিন।
'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
Explanation:
'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর শাহ মুহাম্মদ গরীবুল্লাহ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি শাহ মোহাম্মদ গরীবুল্লাহ। তাঁর রচিত 'সোনাভান' যুদ্ধ কাহিনী সম্মিলিত কাব্য। বীর হানিফার সঙ্গে সোনাভানের লড়াই এর কাহিনী বর্ণিত হয়েছে। তবে প্রনয়ের কাহিনী ও বাদ পড়েনি।
প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: আলালের ঘরের দুলাল
Explanation:
প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস - আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ১৮৫৮ সালে তিনি এই উপন্যাস রচনা করেন। কলকাতার ততৎকালীন সমাজ এর প্রধান বিষয় বস্তু। ঠকচাচা এর প্রধান চরিত্র।
'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: মামুনুর রশীদ
Explanation:
'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মামুনুর রশীদ ওরা কদম আলী প্রকাশের পর মামুনুর রশিদ নাট্যকার হিসেবে আবির্ভূত হন। গরীব ও মেহনতী মানুষের ব্যক্তিক প্রতিবাদ সামষ্টিক রূপ কিভাবে পরীক্ষা করে এই নাটকটিতে একটি বোবা চরিত্রের মাধ্যমে তা দেখানো হয়েছে।
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে --- পঙক্তিটি কার রচনা?
Correct Answer:
গ: ভারতচন্দ্র রায়
Explanation:
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে --- পঙক্তিটি কার রচনা? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণকার রচিত বিখ্যাত পঙক্তি - - - আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এ বাক্যের প্রধান চরিত্র ঈশ্বরী পাটনীকে দিয়ে তিনি এ উক্তিটি করিয়েছেন।
”লোকটি ধনী কিন্তু কৃপণ”-- কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
”লোকটি ধনী কিন্তু কৃপণ”-- কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক দুই বা ততোধিক বাক্য যখন ও, এবং, আর, কিন্তু, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। সুতরাং সঠিক উত্তর - লোকটি ধনী কিন্তু কৃপন বাক্যটি হলো - - যৌগিক।