Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
নদী ও নারী ’ উপন্যাসে রচয়িত কে?
Correct Answer:
ঘ: হুমায়ন
Explanation:
নদী ও নারী ’ উপন্যাসে রচয়িত কে? সঠিক উত্তর হুমায়ন 'নদী ও নারী (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলার কাব্য, মার্কসবাদ, শিক্ষক ও শিক্ষার্থী(প্রবন্ধ) : স্বপ্ন সাধ, সাথী, অষ্টাদশী ( কাব্য)।
ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন?
Correct Answer:
ক: মোতাহার হোসের চৌধুরী
Explanation:
ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? সঠিক উত্তর মোতাহার হোসের চৌধুরী ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধিচর্চা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) রচিত প্রবন্ধের সংকলন 'সংস্কৃতি - কথা' (১৯৫৮)। এ প্রবন্ধগ্রন্থে মোট ত্রিশ টি প্রবন্ধ আছে। উপরিউক্ত বাক্যটি মোতাহের হোসেন চৌধুরী তার ' সংস্কৃতি - কথা' প্রবন্ধে প্রথমেই উল্লেখ করেছেন।
পরশ্ব শব্দটি অর্থ কী?
Correct Answer:
ক: পরশু
Explanation:
পরশ্ব শব্দটি অর্থ কী? সঠিক উত্তর পরশু 'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন। যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পসস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
নিত্য সমাসের উদাহরণ :
Correct Answer:
গ: দর্শনশাত্র
Explanation:
নিত্য সমাসের উদাহরণ : সঠিক উত্তর দর্শনশাত্র যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন - কেবল দর্শন = দর্শনমাত্র। অন্যগ্রাম = গ্রামান্তর।
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি দফা ছিল?
Correct Answer:
ঘ: ২১ দফা
Explanation:
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি দফা ছিল? সঠিক উত্তর ২১ দফা একুশ দফা ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এবং পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের অবসানের উদ্দেশ্য আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী মোর্চা গঠিত হয়। যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ টি প্রতিশ্রুতি সহকারে যে নির্বাচনী কর্মসূচী ঘোষণা করা হয় তা একুশ দফা কর্মসূচি নামে পরিচিত।
Which one the following in Paradise Lost Book I and Book II is.
Correct Answer:
B: Satan
Explanation:
Which one the following in Paradise Lost Book I and Book II is. Correct Answer Satan The first words of Paradise Lost state that the poem's main theme will be “Man's first Disobedience.” Milton narrates the story of Adam and Eve's disobedience, explains how and why it happens, and places the story within the larger context of Satan's rebellion and Jesus' resurrection.
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ -
Correct Answer:
খ: আমিষ
Explanation:
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ - সঠিক উত্তর আমিষ হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাস রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হিম (৪%) নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন (৯৬%) নামক প্রোটিন বা আমিষের সংযোগে গঠিত। হিম হলো লৌহযুক্ত পারফাইরিন যৌগ।
কোনটি হৃদ রোগের কারণ-
Correct Answer:
খ: ধুমপান
Explanation:
কোনটি হৃদ রোগের কারণ- সঠিক উত্তর ধুমপান হৃদরোগের নানাবিধ কারণের মধ্যে ধূমপান অন্যতম। গবেষণায় দেখা গেছে সিগারেটের ধূমপানে নিকোটিনসহ ৫৬ টি বিষাক্ত রাসায়নিক পদার্থ বিরাজমান। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ প্যালমোনারি ডিজিজ (COPD) ও ক্যান্সার এর ঝুঁকি বহুগুন বাড়ায়। তামাকের নিকোটিন স্নায়ুকোষের কার্যকারিতা নষ্ট করে।
'সোহরাই' বাংলাদেশর কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব ?
Correct Answer:
খ: সাঁওতাল
Explanation:
'সোহরাই' বাংলাদেশর কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব ? সঠিক উত্তর সাঁওতাল সাঁওতালদের পালন করা রীতিনীতি বিভিন্নতা আছে। সাঁওতালী ভাষায় দেবতাকে বলে ‘বোংগা‘ বলে। এদের প্রধান দেবতা হচ্ছে সূর্যদেব। অন্ দেবতাকে বলে ‘মারাং বুরু‘। এর প্রভাব সাঁওতালদের জীবনে সবচেয়ে বেশি। এ দেবতাকে তারা জন্ম - মৃত্যুও কারণ বলে মনে করে থাকে। সাঁওতালদের গৃহদেবতার নাম ‘আবগে বোংগা‘। সাঁওতালরা খুব আনন্দ প্রিয় মানুষ। বিভিন্ন পূজাপার্বণ ও সামাজিক উৎসবে এরা নাচ গানে মেতে ওঠে। প্রকৃতির সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। এরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম ‘সোহরাই‘। এই উৎসবে মেয়েরা দলবদ্ধভাবে নাচে। শীতের শেষে যখন বনে ফুল ফোটে তখন এরা ‘বাহা‘ উৎসব উদযাপন করে। এদের একটি জনপ্রিয় উৎসবের নাম ‘দাসাই‘। এছাড়াও এরঃ, মাঃ মড়ে, সাকরাত প্রভৃতি উৎসব প্রকৃতির পালা বদলে সাথে সাথে পালন করে থাকে।
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার?
Correct Answer:
ঘ: সুভাষ মুখোপাধ্যায়
Explanation:
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার? সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শান - বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। - সুভাষ মুখোপাধ্যায়।
অধস্তন আদালতের ভাষা কি হবে তা The code of civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে?
Correct Answer:
গ: ১৩৭
Explanation:
অধস্তন আদালতের ভাষা কি হবে তা The code of civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ১৩৭ The Code of Civil Procedure, 1908 এর ১৩৭ ধারায় অধস্তন আদালতের ভাষা কি হবে তা বলা হয়েছে।
The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদলতে দেওয়ানী মামলা স্থানন্তর করেন?
Correct Answer:
খ: ২৪
Explanation:
The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদলতে দেওয়ানী মামলা স্থানন্তর করেন? সঠিক উত্তর ২৪ The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারায় বিবাদমান কোনোপক্ষের আবেদনে উভয়পক্ষের নোটিশ প্রদান এবং শুনানি করে বা নোটিশ প্রদান না করে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত মামলার যেকোনো পর্যায় মামলা স্হানান্তর করতে পারে।
১২ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায় । মেঝেটির আয়তন কত বর্গফুট ?
Correct Answer:
খ: ১৬০
Explanation:
১২ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায় । মেঝেটির আয়তন কত বর্গফুট ? সঠিক উত্তর ১৬০ এখানে , কার্পেটের ক্ষেত্রফল = ১২ × ৮ = ৯৬এখন ,মেঝের ৬০% = ৯৬ বর্গফুটমেঝের ১% = ৯৬/৬০ বর্গফুটমেঝের ১০০% = ৯৬ × ১০০/৬০ বর্গফুট = ১৬০ বর্গফুটমেঝেটির আয়তন ১৬০ বর্গফুট।
কোন সন থেকে Facebook চালু হয় ?
Correct Answer:
গ: ২০০৪
Explanation:
কোন সন থেকে Facebook চালু হয় ? সঠিক উত্তর ২০০৪ ফেইসবুক (ইংরেজি: Facebook) অথবা ফেসবুক (সংক্ষেপে ফেবু নামেও পরিচিত) বিশ্ব - সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল - ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র - ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডুয়ার্ডো স্যাভেরিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র - ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারা বিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ২৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে।বাংলাদেশ, সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। এটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জাকারবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে। ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে।
'Youth building Peace' কোন সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ?
Correct Answer:
গ: ২০১৭
Explanation:
'Youth building Peace' কোন সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ? সঠিক উত্তর ২০১৭ Youth Building Peace ২০১৭ সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয়।
The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো _
Correct Answer:
ক: ১ বছর
Explanation:
The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো _ সঠিক উত্তর ১ বছর The Limitation Act, 1908 - এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় ১ বছর পর্যন্ত তামাদি মেয়াদ রয়েছে।
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
Correct Answer:
গ: FORTRAN
Explanation:
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? সঠিক উত্তর FORTRAN প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের কৃত্রিম ভাষা যা কোন যন্ত্রের , বিশেষ করে কম্পিউটারের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো FORTRAN.
বৈদ্যুতিক বাল্বের পিরামেন্ট যে ধাতু দিয়ে তৈরি তা হলে-
Correct Answer:
ঘ: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের পিরামেন্ট যে ধাতু দিয়ে তৈরি তা হলে- সঠিক উত্তর টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুন্ডলী থাকে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার ধাতুর তৈরী। যার রোধাঙ্ক খুব বেশি এবং এটি উচ্চ তাপমাত্রায় না গলে কঠিন অবস্থায় থাকে।
আবোল- তালোর কার লেখা?
Correct Answer:
গ: সুকুমার
Explanation:
আবোল- তালোর কার লেখা? সঠিক উত্তর সুকুমার আবোল তাবোল সুকুমার রায়ের বিখ্যাত " ননসেন্স ছড়া" সংকলন। এটি ১৯২৩ সালে ইউ রায় এন্ড সন্স থেকে প্রকাশিত হয়। এই সংকলনে মোট ছড়ার সংখ্যা ৫০ টি, যার মধ্যে ৭ টি বেনামে লেখা হয়েছে।
কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি The Penal Code, 1860 এর কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেন__
Correct Answer:
গ: ১৬২
’মৈনাক’ কার ছদ্ম নাম?
Correct Answer:
ক: শামসুল রাহমান
Explanation:
’মৈনাক’ কার ছদ্ম নাম? সঠিক উত্তর শামসুল রাহমান ’মৈনাক’ শামসুল রাহমান ছদ্ম নাম। শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় ( তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টিলাভ করেন ।
কোনটি তদ্ভব শব্দ-----
Correct Answer:
গ: হাত
Explanation:
কোনটি তদ্ভব শব্দ----- সঠিক উত্তর হাত তদ্ভব শব্দ - - - - - হাত। বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন - সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂>চম্মআর˂ >চামার।
As per Section 89 A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court__
Correct Answer:
C: shall refer the dispute for mediation
Explanation:
As per Section 89 A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court__ Correct Answer shall refer the dispute for mediation দেওয়ানী কার্যবিধি ১৯০৮ - এর ৮৯ ক(১) ধারা মধ্যস্হতা সম্পর্কে বর্ণিত হয়েছে। এই ধারা অনুসারে After filling written statement the court shall refer the dispute for mediation গ্রহণযোগ্য। কেননা এই ধারায় মধ্যস্হতাকারী মামলার বিরোধ আপোষে নিষ্পত্তি করতে সহায়তা করেন।
কোনটি পানিতে দ্রব্যভূত হয় না?
Correct Answer:
ঘ: ক্যারসিয়াম কার্বনেট
Explanation:
কোনটি পানিতে দ্রব্যভূত হয় না? সঠিক উত্তর ক্যারসিয়াম কার্বনেট ক্যারসিয়াম কার্বনেট পানিতে দ্রব্যভূত হয় না। ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস,শামুক,ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান।
'ক' বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৫,০০,০০০/- টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংক 'ক' এর বিরুদ্ধে দায়ের করতে পারবে__
Correct Answer:
ঘ: সার্টিফিকেট মামলা
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়?
Correct Answer:
খ: ব্যাটারী
Explanation:
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়? সঠিক উত্তর ব্যাটারী ব্যাটারী রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়। রাসায়নিক বিক্রিয়ার ফলেও তা ঘটে। এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
Correct Answer:
ক: গণনা, গণিকা, শোণিত
Explanation:
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? সঠিক উত্তর গণনা, গণিকা, শোণিত শুদ্ধ বানানগুচ্ছ হলো: গণনা, গণিকা, শোণিতে। আরো কিছু শুদ্ধ বানান হলো: গীতালি, গভর্নর, শৃঙ্খল, শশাঙ্ক, সংলাপ ইত্যাদি।
'সবুজপত্র' প্রকাশিত হয় _
Correct Answer:
গ: ১৯১৪
Explanation:
'সবুজপত্র' প্রকাশিত হয় _ সঠিক উত্তর ১৯১৪ বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকা ১৯১৪ সালে প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার অবদান অপরিসীম।
কোনটি বহুব্রীহি সমাসের উদারন?
Correct Answer:
গ: দশানন
Explanation:
কোনটি বহুব্রীহি সমাসের উদারন? সঠিক উত্তর দশানন দশানন বহুব্রীহি সমাসের উদাহরন। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
'কবর' নাটক কোন পটভূমিতে রচিত?
Correct Answer:
খ: বায়ান্নর ভাষা আন্দোলন
Explanation:
'কবর' নাটক কোন পটভূমিতে রচিত? সঠিক উত্তর বায়ান্নর ভাষা আন্দোলন মুনীর চৌধুরী রচিত বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক: 'কবর' (১৯৬৬)। তার আরো কয়েকটি নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য।
'আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে__ বছর চলি' _ চরণের শূণ্যস্থান কোন শব্দ দিয়ে পূরণ হবে?
Correct Answer:
খ: হাজার
Explanation:
'আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে__ বছর চলি' _ চরণের শূণ্যস্থান কোন শব্দ দিয়ে পূরণ হবে? সঠিক উত্তর হাজার সৈয়দ শামসুল হক রচিত 'আমার পরিচয়' কবিতার লাইন।
বাংলাদেশে রেশম উৎপাদিত হয় কোন জেলায়?
Correct Answer:
খ: রাজশাহী
বাংলাদেশ সশস্ত্র বাহিনী পালিত হয়:
Correct Answer:
গ: ২১ নভেম্বর
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয়?
Correct Answer:
গ: বীর -উত্তম
Explanation:
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয়? সঠিক উত্তর বীর -উত্তম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক উপাধি গুলোর মধ্যে সর্বোচ্চ পদমর্যাদার খেতাব 'বীরশ্রেষ্ঠ'; দ্বিতীয় সর্বোচ্চ সম্মানসূচক খেতাব 'বীরউত্তম' তৃতীয় সর্বোচ্চ সম্মানসূচক খেতাব 'বীরবিক্রম' এবং চতুর্থ সর্বোচ্চ সম্মানসূচক খেতাব 'বীরপ্রতীক'।
The expression 'Voir Dire' means _
Correct Answer:
C: evidence of the witness
Explanation:
The expression 'Voir Dire' means _ Correct Answer evidence of the witness সাক্ষীর প্রমান এর অর্থ
বাংলাদেশ কোন অলিম্পিক গেমস এ প্রথম অংশগ্রহণ করে?
Correct Answer:
ক: লস এঞ্জেলস
বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিসব পালিত হয়:
Correct Answer:
গ: ১ ডিসেম্বর
Making a good result in the exam needs a lot of hard work. Here 'making ' is a __
Correct Answer:
D: gerund
Explanation:
Making a good result in the exam needs a lot of hard work. Here 'making ' is a __ Correct Answer gerund Verb + ing যুক্ত কোনো Phrase এর পরে অন্য কোনো verb থাকলে উক্ত verb + ing টি Gerund হবে।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কৃত হয়_
Correct Answer:
ক: ১৯০৯
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কৃত হয়_ সঠিক উত্তর ১৯০৯ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি ১৯০৯ সালে আবিষ্কার করেন। বড়ু চন্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন'। ১৩ খণ্ডে রচিত কাব্যের প্রধান চরিত্র - কৃষ্ণ, রাধা, বড়াই।
কোনটি নদীর সমার্থক নয়?
Correct Answer:
ঘ: পতিত পাবন
Explanation:
কোনটি নদীর সমার্থক নয়? সঠিক উত্তর পতিত পাবন নদী শব্দের সমার্থক শব্দ: সরিৎ, তটিনী, গাং, স্রোতস্বিনী, তরঙ্গিনী, শৈবলিনী, কল্লোলিনী, প্রবাহিনী। অন্যদিকে 'পতিতপাবন' শব্দের অর্থ পাপীর ত্রাণকর্তা।
'মনোযোগ ' শব্দটি কোন সন্ধিতে গঠিত?
Correct Answer:
গ: বিসর্গ সন্ধি
Explanation:
'মনোযোগ ' শব্দটি কোন সন্ধিতে গঠিত? সঠিক উত্তর বিসর্গ সন্ধি মনঃ + যোগ = মনোযোগ শব্দটি বিসর্গ সন্ধি দ্বারা গঠিত। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি: মনঃ + রম = মনোরম, মনঃ + হর = মনোহর, অহঃ + অহ = অহরহ, আশীঃ + বাদ = আশীর্বাদ।
'পিপা' কোন বিদেশি ভাষার শব্দ ?
Correct Answer:
খ: হিন্দি
Explanation:
'পিপা' কোন বিদেশি ভাষার শব্দ ? সঠিক উত্তর হিন্দি 'পিপা' - হিন্দি ভাষার শব্দ। আরো কয়েকটি হিন্দি ভাষার শব্দ হলো - চাচা, চাচি, ফুফা, ফুফু, পানি, গাং ইত্যাদি। আরবি শব্দ হলো - আল্লাহ, আদাব, ইসলাম, ওযু, কবুল ইত্যাদি। পর্তুগিজ শব্দ হলো - আতা, আনারস, আলমারি, আলকাতরা, সাবান, পেয়ারা ইত্যাদি।
'রবীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: রবি + ইন্দ্র
Explanation:
'রবীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রবি + ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর 'ই' - কার কিংবা 'ঈ' - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে যুক্ত হয়। যেমন: রবি + ইন্দ্র = রবীন্দ্র, অতি + ইত = অতীত, পরি + ঈক্ষা = পরীক্ষা ইত্যাদি।
Times have changed and so __
Correct Answer:
D: Have I
Explanation:
Times have changed and so __ Correct Answer Have I Affirmative statement - এর ক্ষেত্রে যদি have verb main clause - এ ব্যবহৃত হয় তাহলে and এর পর structure হবে so + have + Sub। সুতরাং প্রদত্ত শূন্যস্থানে have I বসবে।
উত্তরা গণভবন কোথায়?
Correct Answer:
গ: নাটোর
হোক্কাইডো দ্বীপটি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: জাপান
চির শান্তির বলা হয় কোন শহর কে?
Correct Answer:
গ: রোম
Explanation:
চির শান্তির বলা হয় কোন শহর কে? সঠিক উত্তর রোম ইতালির রোমকে ' চির শান্তির শহর', ' সাত পাহাড়ের শহর' ও ' নীরব শহর ' বলা হয়। আর ইতালির ভেনিসকে বলা হয় - আঁদ্রিয়াতিকের দয়িতা/রানি/পত্নী ', ' নিশ্চুপ সড়ক শহর' এবং 'দ্বীপের নগরী'।
বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ-১ কোন জায়গা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
Correct Answer:
গ: ফ্লোরিডা
'হেড মৌলভী' __ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত ?
Correct Answer:
ক: ইংরেজি + ফার্সি
Explanation:
'হেড মৌলভী' __ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত ? সঠিক উত্তর ইংরেজি + ফার্সি হেড মৌলভী মিশ্র শব্দ, যা ইংরেজি ও ফারসি শব্দ দ্বারা গঠিত হয়েছে। আরো কয়েকটি মিশ্র শব্দ : রাজা বাদশা (তৎসম + ফারসি), হেড পন্ডিত (ইংরেজি + তৎসম), চৌ হদ্দি (ফারসি + আরবি), ডাক্তার - খানা (ইংরেজি + ফারসি)।
'জরাসন্ধ' কার ছদ্মনাম?
Correct Answer:
ক: চারুচন্দ্র চক্রবর্তী
Explanation:
'জরাসন্ধ' কার ছদ্মনাম? সঠিক উত্তর চারুচন্দ্র চক্রবর্তী চারুচন্দ্র চক্রবর্তী (জন্ম: ২৩ মার্চ, ১৯০২ - মৃত্যু: ২৫ মে, ১৯৮১) একজন বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক। তিনি জরাসন্ধ ছদ্মনামেই অধিক পরিচিত। বৃটিশ ভারতবর্ষের পূর্ব বাংলার ফরিদপুর জেলার বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণডাঙ্গায় তিনি জন্মগ্রহণ করেন।