Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কাপ্তাই
Explanation:
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাপ্তাই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ' কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র '। ১৯৬২ সালে স্হাপিত হওয়া এ বিদ্যুৎ কেন্দ্রটি বন্দর নগরী চট্টগ্রাম হতে ৫০ কিলোমিটার দূরে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত।
কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?
Correct Answer:
ঘ: বালুচর
Explanation:
কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? সঠিক উত্তর বালুচর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ: ছায়ানট ও চক্রবাক। রুদ্রমঙ্গল তার প্রবন্ধ গ্রন্থ। অন্যদিকে 'বালুচর' জসীম উদ্দীন রচিত কাব্যগ্রন্থ।
ন্যাটো অন্তভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
খ: তুরস্ক
Explanation:
ন্যাটো অন্তভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ দুটি, তুরস্ক ও আলবেনিয়া।
There were ___ guests than I expected.
Correct Answer:
D: fewer
Explanation:
There were ___ guests than I expected. Correct Answer fewer বাক্যে than থাকাতে শূন্য স্থানে adjective এর comparative form বসবে। Guests যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে। countable determiner এর comparative form রয়েছে fewer.
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক __
Correct Answer:
গ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক __ সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি নাটক : কি চাহ শঙ্খচিল (মমতাজউদ্দীন আহমেদ), প্রতিদিন একদিন (সাঈদ আহমদ), নরকে লাল গোলাপ (আলাউদ্দিন আল আজাদ)।
'A brief History of Time' গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন ?
Correct Answer:
খ: স্টিফেন হকিং
Explanation:
'A brief History of Time' গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন ? সঠিক উত্তর স্টিফেন হকিং বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা জর্জ ল্যামেটার। তিনি প্রথম বিগব্যাঙ সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time' গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
'শেখ হাসিনা ধরলা সেতু' কোন কোন জেলার সেতুবন্ধন করেছে?
Correct Answer:
গ: কুড়িগ্রাম-লালমনিরহাট
'বার্ষিক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: বর্ষ + ষ্ণিক
Explanation:
'বার্ষিক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর বর্ষ + ষ্ণিক ষ্ণিক ( ইক) প্রত্যয়যোগে সম্বন্ধ অর্থে বিশেষন শব্দ গঠিত হয়। যেমনঃ বর্ষ + ষ্ণিক = বার্ষিক , সাহিত্যে + ষ্ণিক = সাহিত্যিক, বেদ + ষ্ণিক = বৈদিক, বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক, সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক।
আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
Correct Answer:
ঘ: প্যারিস
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম:
Correct Answer:
ঘ: নবজয় যাত্রা
গারো উপজাতি প্রধানত কোন অঞ্চলের বাসিন্দা ?
Correct Answer:
গ: ময়মনসিংহ
Who wrote this famous line, 'Our sweetest songs are those that tell of saddest thought"?
Correct Answer:
A: P.B.Shelley
Explanation:
Who wrote this famous line, 'Our sweetest songs are those that tell of saddest thought"? Correct Answer P.B.Shelley ' Our sweetest song are those that tell of saddest thought ' কবিতার লাইনটি ' To a skylark ' কবিতা থেকে নেয়া হয়েছে। আর 'To a Skylark ' কবিতাটি P. B Shelley কর্তৃক রচিত।
'সে নাকি আসবে না' __ এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
Correct Answer:
গ: সম্ভাবনা অর্থে
Explanation:
'সে নাকি আসবে না' __ এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? সঠিক উত্তর সম্ভাবনা অর্থে আমি কি বাড়ী যাব না এখানে না হলো নিশ্চিত বা প্রশ্ন অব্যয়
Wordsworth's 'I Wandered Lonely as a Cloud' is about__
Correct Answer:
D: Daffodils
Explanation:
Wordsworth's 'I Wandered Lonely as a Cloud' is about__ Correct Answer Daffodils ' I Wondered Lonely as a Cloud ' কবিতাটি William Wordsworth - এর অল্প আয়ুর কথা লেখা যেখানে তিনি Daffodils ( এক ধরনের ফুল) - এর কথা উল্লেখ করেছেন।
'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ক: প্রত্যয়
Explanation:
'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর প্রত্যয় 'সংশয়' শব্দের বিপরীত শব্দ প্রত্যয়। অন্যদিকে নির্ভয় - ভয়, দ্বিধা - নির্দ্বিধা।
'পর্বত' শব্দের সমার্থক শব্দ কোনটি? া
Correct Answer:
ক: ক্ষিতিধর
Explanation:
'পর্বত' শব্দের সমার্থক শব্দ কোনটি? া সঠিক উত্তর ক্ষিতিধর পর্বত শব্দের সমার্থক শব্দ: ক্ষিতিধর, পাহাড়, অচল, গিরি, অদ্রি, শৈল, ভূধর, শৃঙ্গ, মহীধর। বিহগ শব্দের সমার্থক শব্দ: পাখি, পক্ষী, খেচর, দ্বিজ, খগ।
নিচের কোনটি রুপক সমাসের উদাহরণ নয় ?
Correct Answer:
গ: মোমবাতি
Explanation:
নিচের কোনটি রুপক সমাসের উদাহরণ নয় ? সঠিক উত্তর মোমবাতি মোহ রূপ নিদ্রা = মোহনিদ্রা, শোক রূপ অনল = শোকানল, দিল রূপ দরিয়া = দিল দরিয়া রূপক কর্মধারয় সমাস। আরো কয়েকটি রূপক কর্মধারয় সমাস: মনমাঝি, বিষাদসিন্ধু, জীবনপ্রদীপ।
ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?
Correct Answer:
ক: চীন ও ভুটান
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়/
Correct Answer:
ক: এক কিলোওয়াট ঘন্টা
Explanation:
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়/ সঠিক উত্তর এক কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বলতে বোঝায় এক কিলোওয়াট ঘন্টা বা ১০০০ ওয়াট ঘন্টা। অর্থাৎ ১০০০ ওয়াটের একটি এসি ১ ঘন্টা চালালে ১ ইউনিট বিল আসবে। ৫০০ ওয়াটের ফ্রিজ ২ ঘন্টা চালালে ১ ইউনিট বিল আসবে। ইউনিট এবং কিলোওয়াট ঘন্টা শক্তির একক। আর ওয়াট ক্ষমতার একক।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
Correct Answer:
গ: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী? সঠিক উত্তর সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর - পূর্বাংশে অবস্থিত। এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায়।
Fire and Fury বইটির রচয়িতা কে?
Correct Answer:
খ: Micheal Wolf
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
ঘ: UNESCO
Explanation:
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর UNESCO ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার। এবং বাংলা ৮ ই ফাল্গুন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO তার ৩১ তম বৈঠকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে সারা বিশ্বে এটি পালিত হচ্ছে।
'পোর্ট অব স্পেন' কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: ত্রিনিদাদ টোবাগো
Explanation:
'পোর্ট অব স্পেন' কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ত্রিনিদাদ টোবাগো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দেশ ত্রিনিদাদ অ্যান্ড টেবাগো, যার রাজধানী পোর্ট অব স্পেন।
কোন তরিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়?
Correct Answer:
গ: ১০ জানুয়ারি
বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়?
Correct Answer:
খ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালে প্রথমে সুইডেনের স্কটহোম অনুষ্ঠিত মানব পরিবেশ সম্মেলন প্রতিষ্ঠা পায়। যা ১৯৭৪ সালের ৫ জুন বিশ্বব্যাপী প্রথম বারের মতো পালিত হয় এবং বর্তমানে ঐ দিনেই এ দিসব পালিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: উপরের সবগুলো সঠিক
Explanation:
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর উপরের সবগুলো সঠিক অ্যানড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি মোডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে। গুগল এলএলসি প্রাথমিক ডেভেলপারদের কাছ থেকে অ্যনড্রয়েড কিনে নেয় ২০০৫ সালে।
ই- মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
Correct Answer:
ক: POP3
Explanation:
ই- মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? সঠিক উত্তর POP3 ই - মেইল প্ররণ করার জন্য সাধারণত ব্যবহৃত প্রোটোকলটি হলো SMTP ( Simple Mail Transer protocol) । আর ই - মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকলটি POP3 s ( Post Office Protocol 3)।
'বাউন্ডেলের আত্মকাহিনী' এর রচয়িতা __
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'বাউন্ডেলের আত্মকাহিনী' এর রচয়িতা __ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।
Hamlet' is a _____ by shakespeare.
Correct Answer:
D: drama
Explanation:
Hamlet' is a _____ by shakespeare. Correct Answer drama Hamlet হলো William Shakespeare এর একটি drama (নাটক)। Hamlet ছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য drama - এর নাম হচ্ছে Romeo and Juliet, Othello, King Lear, Macbeth ইত্যাদি।
মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি?
Correct Answer:
ঘ: মুখরা রমণী বশীকরণ
Explanation:
মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি? সঠিক উত্তর মুখরা রমণী বশীকরণ মুনীর চৌধুরী অনূদীত নাটক ' মুখটা রমণী বশীকরণ', যা শেক্সপিয়ারের The Taming of the The Shrew - এর অনুবাদ। তার আরো অনূদিত নাটক - কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা।
বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিকে পারন করা হয়?
Correct Answer:
ঘ: ১৫ অক্টোবর
Explanation:
বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিকে পারন করা হয়? সঠিক উত্তর ১৫ অক্টোবর ১৫ অক্টোবর ' বিশ্ব হাত ধোয়া দিবস', ' আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস', ও 'বিশ্ব সাদা ছড়ি দিবস'। ১১ অক্টোবর ' আন্তর্জাতিক কন্যাশিশু দিবস', ১৪ নভেম্বর 'বিশ্ব ডায়াবেটিস দিবস' এবং ৭ এপ্রিল ' বিশ্ব স্বাস্থ্য দিবস'।
'এ-যে আমাদের চেনালোক' - চেনা কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
'এ-যে আমাদের চেনালোক' - চেনা কোন পদ? সঠিক উত্তর বিশেষণ ' এ - যে আমাদের চেনা লোক ' বাক্যটিতে চেনা বিশেষণ পদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়?
Correct Answer:
খ: ১৯৭২ সালের ৪ নভেম্বর
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২। গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ এই ৪ নভেম্বর ই বাংলাদেশের সংবিধান দিবস। সংবিধনা কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২
কোনটি জসীমউদ্দীনের নাটক ?
Correct Answer:
গ: বেদের মেয়ে
Explanation:
কোনটি জসীমউদ্দীনের নাটক ? সঠিক উত্তর বেদের মেয়ে জসীমউদ্দিনের নাটক ' বেদের মেয়ে '। তার আরো কয়েকটি নাটক : পদ্মাপাড়, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া। অন্যদিকে ' রাখালী ' ও ' মাটির কান্না ' হলো তার কাব্য। 'বোবাকাহিনী' তার উপন্যাস।
আমাদের মুক্তিযুদ্দ জাদুঘর কোথায অবস্থিত ?
Correct Answer:
ঘ: আগারগাঁও
Explanation:
আমাদের মুক্তিযুদ্দ জাদুঘর কোথায অবস্থিত ? সঠিক উত্তর আগারগাঁও ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার আগারগাঁওয়ে। ১৬ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিকভাবে দ্বারন্মোচন করা হয় আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের।
I wondered lonely as a cloud' is an example of_____
Correct Answer:
B: a simile
Explanation:
I wondered lonely as a cloud' is an example of_____ Correct Answer a simile দুটি অসদৃশ্য বস্তুর মধ্যে like অথবা as ব্যবহার করে তুলনা করাকে simile বলে। সুতরাং প্রদত্ত বাক্যটি simile ( উপমার) - এর উদাহরণ।
কোনটি রাজহাঁসের ডাক?
Correct Answer:
গ: ক্রেঙ্কার
Explanation:
কোনটি রাজহাঁসের ডাক? সঠিক উত্তর ক্রেঙ্কার রাজহাঁসের ডাক - ক্রেকার ( ক্রেঙ্কার)। অশ্বের ডাক - হ্রেসা হতির ডাক - বৃংহতি পাখির ডাক - কূজন
তাপ ইঞ্জিনের কাজ- ( Heat Engine)
Correct Answer:
খ: তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
Explanation:
তাপ ইঞ্জিনের কাজ- ( Heat Engine) সঠিক উত্তর তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর তাপ ইঞ্জিন - এর কাজ হলো তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করা। অন্যদিকে বৈদ্যুতিক মোটর বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে, হাতে হাত ঘষলে যান্ত্রিকশক্তি তাপশক্তিতে এবং দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তাপশক্তি বিদ্যূৎশক্তিতে রুপান্তরিত হয়।
কোন নৃ-গোষ্ঠীর তিব্বত থেকে এসেছে?
Correct Answer:
ক: গারো
Explanation:
কোন নৃ-গোষ্ঠীর তিব্বত থেকে এসেছে? সঠিক উত্তর গারো গারো বাংলাদেশের একটি প্রাচীন আদিবাসী সম্প্রদায়। নৃ - বিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় শ্রেণিভুক্ত তিব্বতি বর্মন জনগোষ্ঠীর অন্তর্গত।
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-
Correct Answer:
ঘ: ১৫
Explanation:
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে- সঠিক উত্তর ১৫ এখানে, সংখ্যা তিনটি হতে পারে যথাক্রমে ১, ২, ৩; ২, ৩, ৪ ; ৩, ৪, ৫ ; ৪, ৫, ৬ ; ৫, ৬, ৭;...... । এখানে দেখা যায় সংখ্যা তিনটি ৪, ৫, ৬ হলেই গুনফল ১২০। সুতরাং, এগুলোর যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫।
ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা কত সনে?
Correct Answer:
ঘ: ১১৭৬ সালে
Explanation:
ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা কত সনে? সঠিক উত্তর ১১৭৬ সালে 'ছিয়াত্তরের মন্বন্তর ' বাংলার তথা ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে (খ্রি. ১৭৭০) এ দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ' ছিয়াত্তরের মন্বন্তর ' বলা হয়।
কোনো আসল 3 বছরের মুনাফা- আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 38 অংশ হলে মুনাফা হার কত?
Correct Answer:
খ: 12.5%
Explanation:
কোনো আসল 3 বছরের মুনাফা- আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 38 অংশ হলে মুনাফা হার কত? সঠিক উত্তর 12.5% ধরি, আসল = ৮ক টাকা মুনাফা = ( ৩/৮ × ৮ক) টাকা = ৮ক টাকা প্রশ্নমতে, ৮ক + ৩ক = ৫৫০০ ১১ ক = ৫৫০০ ক = ৫০০ আসল = ( ৮ × ৫০০) টাকা = ৪, ০০০ টাকা মুনাফা = ( ৩ × ৫০০) টাকা = ১৫০০ টাকা ৪০০০ টাকায় ৩ বছরের মুনাফা = ১৫০০ টাকা ১০০ টাকায় ১ বছরের মুনাফা = ( ১৫০০× ১০০)/( ৪০০০× ৩) = ১২.৫ টাকা সুদের হার = ১২.৫%
স্পেনের রাজধানীর নাম কি ?
Correct Answer:
ঘ: মাদ্রিদ
Explanation:
স্পেনের রাজধানীর নাম কি ? সঠিক উত্তর মাদ্রিদ মাদ্রিদ (স্পেনীয় ভাষায়: Madrid, আ - ধ্ব - ব: [maˈðɾið]) ইউরোপ মহাদেশের দক্ষিণ - পশ্চিমভাগের রাষ্ট্র স্পেনের রাজধানী। শহরটি স্পেনের মধ্যভাগের মাদ্রিদ নামক প্রদেশের কেন্দ্রে অবস্থিত এবং একই সাথে প্রাদেশিক ও জাতীয় রাজধানী।
'শৈবাল' শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানান সই?
Correct Answer:
গ: দাম
Explanation:
'শৈবাল' শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানান সই? সঠিক উত্তর দাম অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ: আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ইত্যাদি অপ্রাণিবাচক বহুবচনে ব্যবহৃত হয়। যেমন : গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুম ইত্যাদি।
৪০ সংখ্যাটি a হতে ১১ কম। পাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে?
Correct Answer:
গ: a=৪০+১১
Explanation:
৪০ সংখ্যাটি a হতে ১১ কম। পাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে? সঠিক উত্তর a=৪০+১১ এখানে, a - ১ ১ = ৪০ a = ৪০ + ১১
'সাগরকন্যা' বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম ?
Correct Answer:
খ: কুয়াকাটা
Explanation:
'সাগরকন্যা' বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম ? সঠিক উত্তর কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
ইউনেস্কোর নতুন মহাপরিচালক অন্ড্রে আজুলে কোন দেশের নাগরিক?
Correct Answer:
ক: ফ্রান্স
Explanation:
ইউনেস্কোর নতুন মহাপরিচালক অন্ড্রে আজুলে কোন দেশের নাগরিক? সঠিক উত্তর ফ্রান্স ১৩ অক্টোবর ২০১৭ ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী আদ্রেঁ আজুলে UNESCO এর মহাপরিচালক নির্বাচিত হন। ১৫ নভেম্বর ২০১৭ সালে তিনি ১১ তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি UNESCO 'র দ্বিতীয় নারী ও প্রথম ইহুদি মহাপরিচালক।
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রপল কতগুণবৃদ্ধি পাবে?
Correct Answer:
খ: ৯
Explanation:
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রপল কতগুণবৃদ্ধি পাবে? সঠিক উত্তর ৯ ধরি, বৃত্তের ব্যাস = ২π ব্যাসার্ধ = r ক্ষেত্রফল = πr2 বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ব্যাস = ৬r ব্যাসার্ধ = ৩r পরিবর্তিত ক্ষেত্রফল = r (3r)2 = 9πr2 = 9 × প্রথম বৃত্তের ক্ষেত্রফল।
টিফকা চুক্তির দুই পক্ষ হলো _
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
Explanation:
টিফকা চুক্তির দুই পক্ষ হলো _ সঠিক উত্তর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টিফফা চুক্তি নামে দ্বি পাক্ষিক কোনো চুক্তি নেই। তবে উল্লিখিত প্রশ্নে টিফফার স্হলে ' টিকফা' ( TICFA) হলে উত্তর হবে ( গ)। টিকফা হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি।