Police Station Education Officer MCQs
Showing 50 questions (Total: 1073)
ম্যালিক এসিড __
Correct Answer:
খ: টমেটোতে পাওয়া যায়
Explanation:
ম্যালিক এসিড __ সঠিক উত্তর টমেটোতে পাওয়া যায় 1)পাকা কলায় থাকে ➟ এমাইল এসিটেট 2)পাকা আনারসে থাকে ➟ ইথাইল এসিটেট 3) পাকা কমলায় থাকে ➟ অকটাইল এসিটেট 4) টমেটোতে থাকে ➟ ম্যালিক এসিড 5) লেবুর রসে থাকে ➟ সাইট্রিক এসিড 6) আপেলে থাকে ➟ ম্যালিক এসিড
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠের বাহিরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে । রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার ?
Correct Answer:
গ: 225π
y -এর x% যদি 10 হয়, তবে y এর মান কত?
Correct Answer:
গ: 1000x
Explanation:
y -এর x% যদি 10 হয়, তবে y এর মান কত? সঠিক উত্তর 1000x প্রশ্নমতে, y এর x% = 10 বা, y×x100 = 10 ⇒y = 10 ×100x.'. y = 1000x
যদি (a+1a)=4 হয় তাহলে a2+1a2 = কত?
Correct Answer:
গ: 14
Explanation:
যদি (a+1a)=4 হয় তাহলে a2+1a2 = কত? সঠিক উত্তর 14 দেওয়া আছে, a + 1/a = 4 a 2 + 1/a2 = ( a + 1/a) 2 2. a. 1/a = ( 4) 2 - 2 = 16 - 2 = 14
" আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না"__ এ উক্তিটি করেন__
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
" আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না"__ এ উক্তিটি করেন__ সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর " আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না"__ এ উক্তিটি করেন__রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে__
Correct Answer:
গ: ১৮০ বার
Explanation:
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে__ সঠিক উত্তর ১৮০ বার SCIENCE শব্দটিতে বর্ণসংখ্যা ৭টি স্বরবর্ণতিনটিকে একত্রে বর্ণবিবেচনা করলে অর্থাৎ SCNC বর্ণসংখ্যা হবে ৫টি SCNC (EEI) এর সাজানো সংখ্যা = মোট ৫টি বর্ণ যেখানে দুটি C = 5!2! = 5×4×3×2×12×1 = 60 আবার (EEI) এর বিন্যাস সংখ্যা = 3!2! অতএব, নির্ণেয় বিন্যাস সংখ্যা = 60×3 = 180
" একি অকস্মাৎহোল বজ্রপাত! কি আর লিখিবে কবি। বঙ্গের ভাঙ্কর প্রতিভা আকর অকালে লুকালো ছবি।" __ এই ছন্দ দুটি কোন কবির লেখা?
Correct Answer:
খ: ইসমাইলা হোসেন সিরাজী
Explanation:
" একি অকস্মাৎহোল বজ্রপাত! কি আর লিখিবে কবি। বঙ্গের ভাঙ্কর প্রতিভা আকর অকালে লুকালো ছবি।" __ এই ছন্দ দুটি কোন কবির লেখা? সঠিক উত্তর ইসমাইলা হোসেন সিরাজী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
'মাধ্যমিক'_ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: মধ্য + ষ্ণিক
Explanation:
'মাধ্যমিক'_ এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মধ্য + ষ্ণিক প্রত্যয় মূল (সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:) শব্দ গঠন ষ্ণিক(ইক) মধ্য + ষ্ণিক = মাধ্যমিক সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক বেদ + ষ্ণিক = বৈদিক বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক নগর + ষ্ণিক = নাগরিক মাস + ষ্ণিক = মাসিক ধর্ম + ষ্ণিক = ধার্মিক সমর + ষ্ণিক = সামরিক সমাজ + ষ্ণিক = সামাজিক হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক অকস্মাৎ + ষ্ণিক = আকস্মি
'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান'__ এ চরণটি কোন ছন্দে লেখা?
Correct Answer:
ঘ: অমিত্রাক্ষর
'সে নাকি আসবে না ' __ এ বাক্যে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
গ: সংশয়
Explanation:
'সে নাকি আসবে না ' __ এ বাক্যে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর সংশয় 'সে নাকি আসবে না ' __ এ বাক্যে না অব্যয় সংশয় অর্থে প্রযুক্ত হয়েছে। অর্থাৎ এখানে বুঝিয়েছে, সে আসবে কি আসবে না এটা নিয়ে সংশয় রয়েছে।
সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' কোন শ্রেণীর উপন্যাস ?
Correct Answer:
গ: মনোসমীক্ষণমূলক
মুন্সী মেহেরুল্লাহর জন্ম তারিখ__
Correct Answer:
গ: ২৬ ডিসেম্বর, ১৮৬১
'পদ্মরাগ' কর রচনা ?
Correct Answer:
ঘ: বেগম রোকেয়া
Explanation:
'পদ্মরাগ' কর রচনা ? সঠিক উত্তর বেগম রোকেয়া 'পদ্মরাগ' বেগম রোকেয়ার একটি উপন্যাস।
বর্তমানে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কে?
Correct Answer:
খ: থমাস হার্ডি
' A Search for Identity ' বইটি কার লেখা?
Correct Answer:
ঘ: মেজর আব্দুল জলিল
অসম্পুর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?
Correct Answer:
খ: যা
Explanation:
অসম্পুর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি? সঠিক উত্তর যা যে সব ক্রিয়াকে সব কালে ও ভাবে ব্যবহার করা চলে না তাদের বলা হয় অসম্পুর্ণ ক্রিয়া । যে সব ধাতু থেকে এ ধরনের ক্রিয়া হয় তাকে বলে অসম্পুর্ণ বা পঙ্গু ধাতু। যেমন - দেখ।
গোঁফ খেজুরে কোন সমাস ?
Correct Answer:
ক: মধ্যপদলোপী বহুব্রীহি
কোনটি শুদ্ধ বানান ?
Correct Answer:
খ: শাশ্বত
Explanation:
কোনটি শুদ্ধ বানান ? সঠিক উত্তর শাশ্বত শুদ্ধ, শাশ্বত : (বিণ) নিত্য, অবিনশ্বর; চিরন্তন (শাশ্বতকাল, শাশ্বত ধর্ম)। [সং. শশ্বত্ + অ]। স্ত্রী. শাশ্বতী।
'কানে তোলা' বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
Correct Answer:
ক: কোনো কথা উত্থাপন করা
Explanation:
'কানে তোলা' বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? সঠিক উত্তর কোনো কথা উত্থাপন করা কানে তোলা (কোনো কথা উত্থাপন করা) : সাকিব কারও কথা কানে তোলে না।
চীনা ঘড়িয়াল Alligator- এর গড় দৈর্ঘ্য কত?
Correct Answer:
ঘ: ১.৯-২.৫ মি.
Explanation:
চীনা ঘড়িয়াল Alligator- এর গড় দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১.৯-২.৫ মি. চাইনিজ অ্যালিগেটর ঐতিহাসিক ভাবে কাদা ড্রাগন নামে পরিচিত। বৈঞ্জানিক নাম : Alligator sinensis. দৈর্ঘ্য : ১.৯ - ২.৫ মিটার।
Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র কে আবিষ্কার করেন?
Correct Answer:
ক: জন এ লারসন
'ছেলেটি যেন রাজপুত্তুর ।' এই বাক্যে 'যেন' পদের ব্যবহার কি অর্থে?
Correct Answer:
খ: তুলনামূলক
Explanation:
'ছেলেটি যেন রাজপুত্তুর ।' এই বাক্যে 'যেন' পদের ব্যবহার কি অর্থে? সঠিক উত্তর তুলনামূলক 'ছেলেটি যেন রাজপুত্তুর ।' এই বাক্যে 'যেন' পদ তুলনামূলক অর্থে ব্যবহার করা হয়েছে। বালককে রাজপুত্রের সাথে তুলনা করা হয়েছে।
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না?
Correct Answer:
খ: ক্যাঙ্গারু র্যাট
(৫৬এর ৬৭ ÷১৩৭)--এর সাথে কত যোগ করলে ১ হবে?
Correct Answer:
ক: ১২
Explanation:
(৫৬এর ৬৭ ÷১৩৭)--এর সাথে কত যোগ করলে ১ হবে? সঠিক উত্তর ১২ ধরি, ক যোগ করতে হবে। সুতরাং ৫৬ এর ৬৭ ÷১৩৭ + ক = ১ ⇒৫৭×৭১০ + ক = ১⇒ক = ১ - ১২.'. ক = ১২
গ্যাস মাসকের প্রধান উপাদান হলো __
Correct Answer:
গ: ফসফরাস পেন্টক্সাইড
লোহার গ্যালভানাইজিং বলতে বুঝায়__
Correct Answer:
ঘ: লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া
a2-b2 ও a3+b3 এর গ. সা.গু __
Correct Answer:
ক: (a+b)
Explanation:
a2-b2 ও a3+b3 এর গ. সা.গু __ সঠিক উত্তর (a+b) a2 - b2 = (a + b)(a - b)a3 + b3 = (a + b)(a2 - ab + b2).'. a2 - b2 ও a3 + b3 এর গ.সা.গু = (a + b)
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ৪ । পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
Correct Answer:
ক: ৪৪ বছর
Explanation:
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ৪ । পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত? সঠিক উত্তর ৪৪ বছর ধরি , পিতার বয়স ১১ x বছর এবং পুত্রের বয়স ৪ x বছর প্রশ্নমতে, ৪x = ১৬ ∴ x = ৪ ∴ পিতার বয়ষ = ১১ গুন ৪ বছর = ৪৪ বছর ।
কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
Correct Answer:
ঘ: ভিটামিন বি -১২
ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৭২°এবং ৫২° হলে অপর কোণটির পরিমাণ__
Correct Answer:
খ: ৫৬°
Explanation:
ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৭২°এবং ৫২° হলে অপর কোণটির পরিমাণ__ সঠিক উত্তর ৫৬° যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী । সুতরাং ১৮০ ডিগ্রী - (৭২ ডিগ্রী + ৫২ ডিগ্রী) = ৫৬ ডিগ্রী ।
একটি গাড়ি ২৭০ টাকা বিক্রি করাতে ১০% ক্ষতি হয়। গাড়িটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
ঘ: ৩০০ টাকা
Explanation:
একটি গাড়ি ২৭০ টাকা বিক্রি করাতে ১০% ক্ষতি হয়। গাড়িটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৩০০ টাকা ১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা ∴ " ১ " " " = ১০০৯০ '' ∴ " ২৭০ " " " = ১০০×২৭০৯০ " = ৩০০ টাকা।
প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো?
Correct Answer:
ক: হিরোগ্লিফিক
বিশ্বের দীর্ঘতম চুলের অধিকারী ল্যুসেংলা কোন দেশের অধিবাসী ?
Correct Answer:
খ: ভিয়েতনাম
লেপ্রোনি (Leprosy) বা কুষ্ঠ রােগ একটি__
Correct Answer:
ক: ব্যাকটেরিয়াঘটিত রোগ
চর্যাপদ আবিষ্কার করেন__
Correct Answer:
গ: হরপ্রসাদ শাস্ত্রী
Explanation:
চর্যাপদ আবিষ্কার করেন__ সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন__ হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
শিক্ষা কি?
Correct Answer:
ক: আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
Explanation:
শিক্ষা কি? সঠিক উত্তর আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।
বিশ্বের সর্বাধুনিক থ্রি ডি মুভি বাংলাদেশে প্রথমবারের মতো কোন সালে প্রদর্শিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৯৯
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে_
Correct Answer:
খ: শব্দ
Explanation:
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে_ সঠিক উত্তর শব্দ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে শব্দ। বাংলা ভাষার শব্দভাণ্ডারকে মোট ৫টি ভাগে ভাগ করা যায় | তৎসম শব্দ :যে সব শব্দ সংস্কৃত থেকে অবিকৃতভাবে বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেগুলিকে তৎসম শব্দ বলে | যেমন - বন ;মুনি | অর্ধতৎসম শব্দ:যে সব সংস্কৃত শব্দ বিকৃত রূপে বাংলায় ব্যবহৃত hi সগুলিকে অর্ধতৎসম শব্দ বলে | যেমন - গেরাম (গ্রাম);কম্মো (কর্ম) | তদ্ভব শব্দ :যা সব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তনের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলে | যেমন - কাজ (কার্য - কজ্জ - কাজ ) দেশি শব্দ :যেসব শব্দের উৎপত্তি খুঁজে পাওয়া যাই না তাদের দেশি শব্দ বলে | যেমন - ডাব ;ঢিল বিদেশি শব্দ:ব্যবসা করতে বিদেশিরা বাংলায় এসেছে |এগুলোকে বিদেশি শব্দ বলে | যেমন - টেবিল ;চা
'ইউনিট পদ্ধতি ' শিক্ষা সম্পর্কে মনোবিজ্ঞানের কোন তত্বের ভিত্তিতে রচিত?
Correct Answer:
ঘ: প্রচেষ্টা ও ভুলতত্ত্ব
শিক্ষাদানে প্রদর্শন পদ্ধতি কোন বিষয়ের ক্ষেত্রে অধিকতর উপযোগী?
Correct Answer:
খ: ভূগোল ও গণিত
সন্ধির নিয়মে কোনটি সঠিক ?
Correct Answer:
খ: শিরঃ+ছেদ =শিরশ্ছেদ
Explanation:
সন্ধির নিয়মে কোনটি সঠিক ? সঠিক উত্তর শিরঃ+ছেদ =শিরশ্ছেদ সন্ধির নিয়মে সঠিক শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনি (চ, ছ) থাকলে বিসর্গের জায়গায় তালব্য শিশ (শ) ধ্বনি, বিসর্গের পরে মূর্ধণ্য অঘোষ ধ্বনি (ট, ঠ) থাকলে বিসর্গের জায়গায় মূর্ধণ্য শিশ (ষ) ধ্বনি, বিসর্গের পরে দন্ত্য অঘোষ ধ্বনি (ত, থ) থাকলে বিসর্গের জায়গায় দন্ত্য শিশ (স) ধ্বনি হয়। অর্থাৎ, ‘ঃ’ - এর পরে ‘চ/ছ’ (তালব্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘শ’ ‘ঃ’ - এর পরে ‘ট/ঠ’ (মূর্ধণ্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘ষ’ ‘ঃ’ - এর পরে ‘ত/থ’ (দন্ত্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘স’ হয়। যেমন - ঃ + চ/ছ = শ + চ/ছ নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেছেন _
Correct Answer:
খ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেছেন _ সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ 'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেছেন _ড. মুহম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, দীওয়ানে হাফিজ, রুবাইয়াত - ই - ওমর খৈয়াম, বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড), বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়।
সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ০ ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে__
Correct Answer:
খ: ৩২° ফারেনহাইট
বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসেবে পরিচিত__
Correct Answer:
ঘ: গোবিন্দচন্দ্র দাস
Explanation:
বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসেবে পরিচিত__ সঠিক উত্তর গোবিন্দচন্দ্র দাস বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসেবে পরিচিত__গোবিন্দচন্দ্র দাস। গোবিন্দচন্দ্র দাস (১৬ জানুয়ারি, ১৮৫৫ - ১ অক্টোবর, ১৯১৮) একজন বাঙালি স্বভাব কবি । তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে একজন। তিনি ময়মনসিংহ এর অধিবাসী ছিলেন । এঁর কোন কোন কবিতায় পূর্ববঙ্গের স্থানকালের ছাপ আছে ।
আপন ভালো তো __ ভালো । শূন্যস্থানে কি বসবে?
Correct Answer:
ঘ: জগৎ
Explanation:
আপন ভালো তো __ ভালো । শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর জগৎ আপনি (নিজে) ভালো তো জগৎ ভালো। অর্থাৎ আপনি যদি আদর্শ মানুষ হোন, তাহলে পৃথিবীটাকেও আপনার কাছে আদর্শ পৃথিবী মনে হবে। আপনি ভালো হলে, পৃথিবীটাও আপনার কাছে সুখময়, শান্তিময় মনে হবে। যদি আমরা নিজেরা সুন্দর (ভালো) হয়ে যাই, পৃথিবীটাও শান্তিময় সুন্দর পৃথিবীতে পরিণত হবে। যারা ভালো মানুষ, তারা সবকিছুতে পজিটিভ চিন্তা করে, ফলে তারা নিজেদের পজিটিভ পৃথিবী নিজেরাই গড়ে তুলে। আপনি যদি ভালো হতে না পারেন বা খারাপ হোন, তাহলে আপনার পৃথিবী বা আপনার ভবিষ্যৎ অসুন্দর হয়ে পড়বে। জগতের সবকিছুই আপনার কাছে কালো আর অসুন্দর মনে হবে। তাই নিজে ভালো হোন আর জগতকে ভালো করে তুলুন। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে, সুন্দর মনের সুন্দর মানুষ চাই।
বাঙালিরা ভাত খায়। কোন কালের উদাহরণ?
Correct Answer:
ক: বর্তমান অনুজ্ঞা
Explanation:
বাঙালিরা ভাত খায়। কোন কালের উদাহরণ? সঠিক উত্তর বর্তমান অনুজ্ঞা বাঙালিরা ভাত খায়। বর্তমান অনুজ্ঞা কালের উদাহরণ। যখন কাওকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা, তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয়। যেমন: আমার প্রণাম নিও। তেঁতুলের আঁচারটা দাও।
'হঠাৎ আলোর ঝলকানি' কোন জাতীয় রচনা?
Correct Answer:
গ: প্রবন্ধগ্রন্থ
Explanation:
'হঠাৎ আলোর ঝলকানি' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর প্রবন্ধগ্রন্থ 'হঠাৎ আলোর ঝলকানি' প্রবন্ধগ্রন্থ জাতীয় রচনা। বুদ্ধদেব বসু (৩০ নভেম্বর ১৯০৮ - ১৮ মার্চ ১৯৭৪) একজন বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য - সমালোচক ছিলেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ সম্পাদনা: হঠাৎ - আলোর ঝলকানি (১৯৩৫), কালের পুতুল (১৯৪৬), সাহিত্যচর্চা (১৩৬১), রবীন্দ্রনাথ: কথাসাহিত্য (১৯৫৫), স্বদেশ ও সংস্কৃতি (১৯৫৭), সঙ্গ নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ (১৯৬৩), প্রবন্ধ - সংকলন (১৯৬৬)।
তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___
Correct Answer:
ক: তোমার বেড়ানো হলো
Explanation:
তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___ সঠিক উত্তর তোমার বেড়ানো হলো তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___তোমার বেড়ানো হলো। ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। এ ধরনের বাক্যে কর্তায় - ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। যেমন - আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ), তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ), এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
A beggar must not be a chooser __ এ বাক্যের যথার্থ অনুবাদ__
Correct Answer:
ঘ: ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
Explanation:
A beggar must not be a chooser __ এ বাক্যের যথার্থ অনুবাদ__ সঠিক উত্তর ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া। প্রবচনটির অর্থ বাংলা একাডেমির অভিধানে বলা আছে এভাবে - ভিক্ষা দ্বারা লব্ধ দ্রব্যের মান বিচার নিরর্থক। এ ধরনের প্রবচন থেকে আমরা এমন ধারণাও পাই যে, দয়ার দান উৎকৃষ্ট মানের হয় না।