Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
‘আসাদের শার্ট ‘ কবিতার লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুল রাহমান
Explanation:
‘আসাদের শার্ট ‘ কবিতার লেখক কে? সঠিক উত্তর শামসুল রাহমান 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রান চরিত্র?
Correct Answer:
ঘ: দুর্গেশ নন্দিনী
Explanation:
‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রান চরিত্র? সঠিক উত্তর দুর্গেশ নন্দিনী দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা।নামকরণ: দৈত্যরাজ নিকুম্ভের দুই পুত্র সুন্দ ও উপসুন্দ। দুই ভাই তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে কারো হাতে মৃত্যু না - হওয়ার বর লাভ করে। তবে নিজেদের মধ্যে মারামারি করলে তাদের মৃত্যু হবে। এই বর পেয়ে তারা দেবতাদের নির্যাতন শুরু করে। দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা বিশ্বকর্মাকে ডেকে একজন পরমাসুন্দরী নারী সৃষ্টি করতে বললেন। বিশ্বকর্মা ত্রিভুবনের সকল বস্তুর সৌন্দর্য থেকে তিল তিল উত্তম নিয়ে অপরূপা সুন্দরী নারী সৃষ্টি করলেন। তিল তিল উত্তম থেকে সৃষ্টি হয়েছে বলে তার নাম হয়েছে তিলোত্তমা। তাই পরমা সুন্দরী নারীদেরকে বলা হয় তিলোত্তমা। বর্তমানে অবশ্য স্ত্রীবাচক সুন্দর স্থান বুঝাতেও তিলোত্তমা শব্দটি ব্যবহৃত হয়। যেমন—তিলোত্তমা নগরী। এরপর ব্রহ্মা তিলোত্তমাকে সুন্দ ও উপসুন্দের কাছে পাঠিয়ে দেন। তিলোত্তমাকে দেখে তার রূপে মোহিত হয়ে তাকে পেতে সুন্দ ও উপসুন্দ নিজেদের মধ্যে মারামারি শুরু করে একে অপরের হাতে উভয়েই নিহত হয়।
মেঘনােদবধ মহাকাব্যটি প্রকাশিত হয়-
Correct Answer:
ক: ১৮৬১ সালে
Explanation:
মেঘনােদবধ মহাকাব্যটি প্রকাশিত হয়- সঠিক উত্তর ১৮৬১ সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যকার, প্রথম সার্থক নাট্যকার, প্রথম প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য’। সংস্কৃত মহাকাব্য রামায়ণ - এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে তিনি ১৮৬১ সালে মহাকাব্যটি রচনা করেন এবং একই সালে এটি প্রকাশিত হয়। ৯টি সর্গের এ মহাকাব্যে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। এই কাব্যের প্রধান চরিত্রগুলো হলো - রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ইত্যাদি।
”দেখে যেন মনে হয় চিনি উহারে”- পঙক্তির ‘যেন’ কোন পদ?
Correct Answer:
গ: সংযোজক অব্যয়
’দেহ’ শব্দের প্রতিশব্দ কী?
Correct Answer:
গ: তনু
কোন বাগধারাটির অর্থ ‘নিরেট মূর্খ’?
Correct Answer:
গ: বুদ্ধির ঢেঁকি
Explanation:
কোন বাগধারাটির অর্থ ‘নিরেট মূর্খ’? সঠিক উত্তর বুদ্ধির ঢেঁকি 'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন - অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি , বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
Correct Answer:
ক: ভারতচন্দ্র রায়
চর্যাপদে কত জন কবির পদ রয়েছে?
Correct Answer:
ঘ: ২৪ জন
Explanation:
চর্যাপদে কত জন কবির পদ রয়েছে? সঠিক উত্তর ২৪ জন আবিষ্কৃত পুঁথিটিতে ৫০টি চর্যায় মোট ২৪ জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। এঁরা হলেন: লুই, কুক্কুরী, বিরুআ, গুণ্ডরী, চাটিল, ভুসুকু, কাহ্ন, কাম্বলাম্বর, ডোম্বী, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, শবর, আজদেব, ঢেণ্ঢণ, দারিক, ভাদে, তাড়ক, কঙ্কণ, জয়নন্দী, ধাম, তান্তী পা, লাড়ীডোম্বী। এঁদের মধ্যে লাড়ীডোম্বীর পদটি পাওয়া যায়নি। ২৪, ২৫ ও ৪৮ সংখ্যক পদগুলি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে না থাকলেও ডক্টর প্রবোধচন্দ্র বাগচী আবিষ্কৃত তিব্বতি অনুবাদে এগুলির রচয়িতার নাম উল্লিখিত হয়েছে যথাক্রমে কাহ্ন, তান্তী পা ও কুক্কুরী। এই নামগুলির অধিকাংশই তাঁদের ছদ্মনাম এবং ভনিতার শেষে তাঁরা নামের সঙ্গে 'পা' (
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম-
Correct Answer:
ঘ: বঙ্গদর্শন
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম- সঠিক উত্তর বঙ্গদর্শন ১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ (১৮৭২ খ্রিষ্টাব্দ, বারো এপ্রিল) তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সে সময়ে অবিভক্ত বাংলায় কোনো উন্নত মানের সাময়িকপত্র ছিল না। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১২৮২ বঙ্গাব্দের চৈত্র মাস অবধি এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসুদন দত্ত
Explanation:
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসুদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন।
মানিক বন্দোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম-
Correct Answer:
গ: প্রবোধ কুমার বন্দোপাধ্যায়
Explanation:
মানিক বন্দোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম- সঠিক উত্তর প্রবোধ কুমার বন্দোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, মানিক (১৯০৮ - ১৯৫৬) কথাসাহিত্যিক। ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট। তিনি সেটেলমেন্ট বিভাগে চাকরি করতেন এবং শেষজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে অবসর গ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
জাপান যাত্রী’ এর রচিয়তা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
জাপান যাত্রী’ এর রচিয়তা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য ভ্রমণকাহিনী হলোঃ রাশিয়ার চিঠি, জাভা যাত্রীর পত্র, য়ুরোপ প্রবাসীর পত্র
’কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?
Correct Answer:
খ: ভাষা আন্দোলন
Explanation:
’কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত? সঠিক উত্তর ভাষা আন্দোলন কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
`আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ গানটির সুরকার কে?
Correct Answer:
খ: আলতাফ মাহমুদ
Explanation:
`আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত?
Correct Answer:
খ: রাষ্ট্রভাষা আন্দোলন
Explanation:
মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? সঠিক উত্তর রাষ্ট্রভাষা আন্দোলন মুনীর চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি ভাষা আন্দোলনে । বাংলাদেশর নাট্যসাহিত্যে মুনীর চৌধুরী (২৭ নবম্বর ১৯২৫, ১৪ ডিসেম্বর ১৯৭১) এক অবিস্মরণীয় নাম। অসাধারণ প্রতিভাধর এ নাট্যকার মৌলিক ও অনুবাদ নাটক দিয়ে বাংলা নাট্যসাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি এ দেশের নবনাট্যের পথ দেখিয়েছেন। তার নাটকগুলো স্বদেশপ্রেম ও সমাজচেতনায় উদ্দীপ্ত। অল্পকাল ব্যবধানে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পর দুনিয়াব্যাপী চিন্তা - চেতনায় পরিবর্তন ঘটে; এর অনিবার্য প্রভাব পড়ে বাংলাদেশের শিল্প - সাহিত্যেও। শিক্ষিত - সচেতন মানুষ হিসেবে নাট্যকার মুনীর চৌধুরীও বিশ্বমননে স্নাত হয়েছিলেন। পৃথিবীখ্যাত নাট্যনির্মাতা ইবসেনের সামাজিক - বাস্তবতাবোধ, বার্নার্ড শর ব্যঙ্গাত্মক জীবন - জিজ্ঞাসা, পিরান্দেলো - ব্রেখট - বেকেটের প্রগাঢ় শিল্পলগ্নতা আর মন্মথ রায়ের ভাষার গভীরতা প্রভৃতি অগ্রসর ভাবনা - প্রবণতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি। আর এ কারণেই বিষয় - কাঠামো আর মঞ্চে পরিবেশনের কলা - কৌশলের দিক থেকে তার নাটকগুলো স্বতন্ত্র মর্যাদায় অভিসিক্ত হয়েছে। মুনীর চৌধুরী ঐতিহাসিক কাহিনী নিয়ে অনেক নাটক ও একাঙ্কিকা লিখেছেন; তার মধ্যে ‘কবর’ অন্যতম। তার রক্তাক্ত প্রান্তর, চিঠি প্রভৃতি নাটক সবিশেষ সাফল্য লাভ করলেও জনমানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা ও প্রশংসা পেয়েছে ‘কবর’ নাটকটি। বিষয় - ভাবনা এবং পরিবেশন - শৈলীর কারণেই সম্ভবত এটির প্রচার ও প্রসার অসামান্য। ‘কবর’ গভীর জীবনবোধের আলোকে সজ্জিত একাঙ্গ নাটক। এ ধরনের নাটক অপেক্ষাকৃত আধুনিককালের সৃষ্টি। যেখানে সহজ ভঙ্গিতে দাঁড়িয়ে অনায়াসে দেখে নেয়া যায় জীবনের রূপ - নিবিড়তা ও গন্ধ - গভীরতা। এখানে পাওয়া যায় সমকালের সহজ অনুভবের শিল্পঋদ্ধ জীবন নিষ্ঠ কথা।
মঙ্গলকাব্যের শেষ কবি -
Correct Answer:
গ: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation:
মঙ্গলকাব্যের শেষ কবি - সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের সময়কালেকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়। ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ। তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। তার শ্রেষ্ঠ কীর্তি 'অন্নদামঙ্গল' কাব্য (১৭৫২ - ৫৩) রচনা। তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।
‘বাবা’ কোন ভাষা হতে আগত শব্দ?
Correct Answer:
গ: তুর্কি
Explanation:
‘বাবা’ কোন ভাষা হতে আগত শব্দ? সঠিক উত্তর তুর্কি 'বাবা' শব্দটি তুর্কি ভাষার শব্দ। আরো কয়েকটি তুর্কি ভাষার শব্দ : চাকর , চাকু, তোপ , উজবুক, উর্দি কুলি, খান, খোকা, বাবুর্চি ,বেগম ,ি মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি। হিন্দি শব্দ: খানাপিনা পানি, ভরসা কাহিনি,চাটনি ইত্যাদি। হিন্দি শব্দ : খানাপিনা , পানি , ভরসা, কাহিনি, চাটনি ইত্যাদি। সংস্কৃত শব্দ : চন্দ্র , সূর্য, নক্ষত্র , ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কাব্যটি কার লেখা?
Correct Answer:
খ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কাব্যটি কার লেখা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ (৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ - ১৯ মার্চ, ২০০১) বিংশ শতাব্দীর বাংলাদেশের পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। তার দুটি দীর্ঘ কবিতা 'আমি কিংবদন্তির কথা বলছি' এবং 'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন।
‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এই কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মাহবুব- উল- আলম
Explanation:
‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এই কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর মাহবুব- উল- আলম কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী।
‘প্রাতরাশ’ শব্দের সন্ধি-
Correct Answer:
গ: প্রাতঃআশ
Explanation:
‘প্রাতরাশ’ শব্দের সন্ধি- সঠিক উত্তর প্রাতঃআশ অ - কারের পরস্থিত র্ - জাত বিসর্গ এর পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে "র" হয়।যেমন: প্রাতঃ + আশ = প্রাতঃরাশ।
কোন বাক্যটি ক্রিয়ার অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে?
Correct Answer:
ঘ: তুমি কাল যেও
Explanation:
কোন বাক্যটি ক্রিয়ার অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে? সঠিক উত্তর তুমি কাল যেও আদেশ, নিষেধ উপদেশ, অনুরোধ আশীর্বাদ, ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন: (ভবিষ্যৎকালে) তুমি কাল যেও।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন-
Correct Answer:
গ: বসন্ত
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন- সঠিক উত্তর বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দ্বীপ+ অয়ন
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের লেখক কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক সৈয়দ শামসুল হক । সৈয়দ শামসুল হকের (১৯৩৫ - ২০১৬) উল্লেখযোগ্য কাব্যনাট্য হলো - পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নূরুলদীনের সারা জীবন, এখানে এখন, ঈষা ।
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রাহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: ১৯২২
Explanation:
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রাহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯২২ বিদ্রোহী কবিতাটি ১৩৯-পঙক্তির। ১৯২২ সালের ৬ই জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রথম 'বিদ্রোহী' কবিতাটি ছাপা হয়। বৃষ্টি হওয়ার পরেও কাগজের চাহিদা এতো হয়েছিল যে, সেই সপ্তাহে ওই কাগজটি দুইবার মুদ্রণ করতে হয়েছিল।
’চক্রবাক’ কাব্যের রচয়িতা-
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
’চক্রবাক’ কাব্যের রচয়িতা- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ‘চক্রবাক’ কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এ কাব্যটি কবিত প্রেমের কাব্য। এ কাব্যে কবির বিরহী হৃদয় বেসনা ঝরে পড়েছে। এ কাব্যের কবিতাগুলো কবে ১৯২৭ থেকে ১৯২৯ সালের মধ্যে রচনা করেন।
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবিরি কপাল ভাঙল।’ এটি কোন বাক্য?
Correct Answer:
খ: মিশ্র বা জটিল
Explanation:
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবিরি কপাল ভাঙল।’ এটি কোন বাক্য? সঠিক উত্তর মিশ্র বা জটিল একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল - এটি একটি মিশ্র বা জটিল বাক্য।
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ এর রচয়িতা-
Correct Answer:
গ: রঙ্গলাল বন্দোপাধ্যায়
Explanation:
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ এর রচয়িতা- সঠিক উত্তর রঙ্গলাল বন্দোপাধ্যায় "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" - চরণটির রচয়িতা হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি তার "পদ্মিনী " উপাখ্যান কাব্যের একটি বিখ্যাত চর। ।
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কোনটি সঠিক বানান?
Correct Answer:
গ: মুহূর্ত
মাধুর্য শব্দের প্রকৃতি ও প্রত্যেয় হলো-
Correct Answer:
খ: মধুর +য
চর্যাপদ কে সম্পাদন করেন?
Correct Answer:
ঘ: হরপ্রসাদ শাস্ত্রী
‘আমার দেখা নয়াচীন’ কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
ঘ: উপরের কোনটিই নয়
Explanation:
‘আমার দেখা নয়াচীন’ কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপরের কোনটিই নয় শেখ মুজিবুর রহমানের চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখা গ্রন্থের নাম ‘আমার দেখা নয়াচীন’। এ গ্রন্থে তাঁর সাম্রাজ্যবাদবিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে। একজন তরুণ রাজনীতিকের মনন - পরিচয়, গভীর দেশপ্রেম ও নিজ দেশকে গড়ে তোলার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে রচনার পরতে পরতে। অপার সৌন্দর্যপ্রিয়তা, জীবন - সমাজ - সংস্কৃতির প্রতি মুগ্ধদৃষ্টি ও সঞ্জীবন - তৃষ্ণা এ গ্রন্থের বৈশিষ্ট্য।
নূরুল মোমেন রচিত নাটক কোনটি?
Correct Answer:
খ: নেমেসিস
Explanation:
নূরুল মোমেন রচিত নাটক কোনটি? সঠিক উত্তর নেমেসিস দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯ - ৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
ভাষার উপাদান কয়টি?
Correct Answer:
খ: ৪টি
ভাষা আন্দোলন বিষয়ক রচনা কোনটি?
Correct Answer:
ক: আরেক ফাল্গুন
Explanation:
ভাষা আন্দোলন বিষয়ক রচনা কোনটি? সঠিক উত্তর আরেক ফাল্গুন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন’ (১৯৬৮) উপন্যাস রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, মুনিম, আসাদ, সালমা, রসুল চরিত্রের প্রেম - প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
‘অরণ্য’ শব্দের স্ত্রীেলিঙ্গ কী?
Correct Answer:
গ: অরণ্যানী
সোনর তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
Correct Answer:
খ: মাত্রাবৃত্ত
চলিত ভাষার সৃষ্টি হয়েছে-
Correct Answer:
গ: ১৯১৪ খ্রি.
‘অনুচিত ‘ কোন সমাস?
Correct Answer:
খ: তৎপুরুষ
‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখক-
Correct Answer:
ক: শামসুদ্দীন আবুল কালাম
Explanation:
‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখক- সঠিক উত্তর শামসুদ্দীন আবুল কালাম 'কাশবনের কন্যা' উপন্যাস শামসুদ্দীন আবুল কালামের লেখা। শামসুদ্দীন আবুল কালাম (ইংরেজি: Shamsuddin Abul Kalam, (১৯২৬ - ১০ জানুয়ারি, ১৯৯৭) বাংলা সাহিত্যের বাংলাদেশের কথাসাহিত্যিক ও উপন্যাসিক। তিনি ১৯২৬ সালের আগস্ট মাসে বরিশাল জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থবিদ অধ্যাপক এ. এম. হারুন - অর - রশিদ - এর মামা। তার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ সম্পাদনা: আলমনগরের উপকথা (১৯৫৪) কাশবনের কন্যা (The Girl in the Reeds, ১৯৫৪) দুই মহল (Two Mansions, ১৯৫৫) কাঞ্চনমালা (The gold necklace, ১৯৫৬) জীবনকাব্য (The Parts of Life, ১৯৫৬) জায়জংগল (The Wilderness, ১৯৭৮)
‘অক্ষ্যেহিনী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: সঠিক উত্তর নেই
Explanation:
‘অক্ষ্যেহিনী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সঠিক উত্তর নেই অক্ষ + ঊহিনী
‘প্রত্যয়’ কে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
খ: দুই ভাগে
Explanation:
‘প্রত্যয়’ কে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর দুই ভাগে ধাতুর বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার । যথা - ১. কৃৎ প্রত্যয় ২. তদ্ধিত প্রত্যয়।
মরণ পথের প্রতীক্ষা করছে যে এর এক কথায় প্রকাশ-
Correct Answer:
গ: মুমূর্ষা
আবার আসিব ফিরে ‘ কবিতাটি কোন কাব্যগন্থ থেকে নেয়া হয়েছে/
Correct Answer:
খ: রূপসী বাংলা
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
Correct Answer:
ক: বাউল
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? সঠিক উত্তর বাউল আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গাঁথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।
উপসর্গ বসে শব্দের -
Correct Answer:
ক: আগে
Explanation:
উপসর্গ বসে শব্দের - সঠিক উত্তর আগে উপসর্গের সংজ্ঞা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
‘মৈমনসিংহ গীতিকা’-র সংগ্রাহক কে?
Correct Answer:
ঘ: দীনেশচন্দ্র সেন
Explanation:
‘মৈমনসিংহ গীতিকা’-র সংগ্রাহক কে? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের বিষয়বন্তু কী?
Correct Answer:
ঘ: নীলচাষ ও নীলকরদের অত্যাচার
Explanation:
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের বিষয়বন্তু কী? সঠিক উত্তর নীলচাষ ও নীলকরদের অত্যাচার স্বাদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। এই নাটকটি তিনি রচনা করেছিলেন নীলকর - বিষধর - দংশন - কাতর - প্রজানিকর - ক্ষেমঙ্করেণ - কেনচিৎ - পথিক ছদ্মনামে। যদিও এই নাটকই তাকে খ্যাতি ও সম্মানের চূড়ান্ত শীর্ষে উন্নীত করে।