PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (Daffodil) MCQs
Showing 48 questions (Total: 48)
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় ---
Correct Answer:
গ: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
Explanation:
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় --- সঠিক উত্তর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান (অর্থাৎ ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়।
সমুদ্র স্রোতের অন্যতম কারণ --
Correct Answer:
ঘ: বায়ু প্রবাহের প্রভাব
Explanation:
সমুদ্র স্রোতের অন্যতম কারণ -- সঠিক উত্তর বায়ু প্রবাহের প্রভাব নিয়ত বায়ুপ্রবাহ [ Planetary or Permanent Wind]: - নিয়ত বায়ুপ্রবাহ হল সমুদ্র স্রোতের প্রধান কারণ ।
পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত ---
Correct Answer:
খ: ৪ স্তরবিশিষ্ট
Explanation:
পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত --- সঠিক উত্তর ৪ স্তরবিশিষ্ট পৃথিবীর বায়ুমণ্ডল চারটি প্রধান স্তরে (একে বায়ুমণ্ডলীয় স্তরবিন্যাস বলা হয়) ভাগ করা যায়।সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছেঃ থার্মোস্ফিয়ারঃএটি ৪র্থ স্তর,যা ৯০ কি.মি. থেকে ৫০০ ও ১০০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের ৩য় স্তর।এর গড় গভীরতা ৫০ থেকে ৮৫ কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারঃবায়ুমন্ডলের ২য় স্তর।এর গড় গভীরতা ১১ থেকে ৫০ কিলোমিটার। ট্রপোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের প্রথম স্তর।এর গড় গভীরতা প্রায় ১৭ কি.মি।
'আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Correct Answer:
গ: কর্মে সপ্তমী
Explanation:
'আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর কর্মে সপ্তমী আমরা জানি - - কর্তা মুখ্য/গৌণ কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পাদন করে, এ বাক্যে "গানের মালা" মুখ্য - কর্ম এবং "কারে" গৌণ - কর্ম;সুতরাং "কারে" কর্মে সপ্তমী।
পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ ---
Correct Answer:
ক: মাধ্যাকর্ষণ শক্তি
Explanation:
পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ --- সঠিক উত্তর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ - - - মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে। ... আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত, যদিও বল ও শক্তি এক জিনিস নয়।
'The disgruntled man grumbled------his fate' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
গ: at
Explanation:
'The disgruntled man grumbled------his fate' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর at grumble to অর্থ কারো কাছে অভিযোগ দেওয়া। grumble at অর্থ কোন কিছুর প্রতি অসন্তোষ প্রকাশ করা । প্রদত্ত বাক্যের অর্থ অনুসারে grumble at বসবে ।
'The mob ---dispersed' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
খ: are
Explanation:
'The mob ---dispersed' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর are ‘Mob’ একটি collective noun। এর অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, দাঙ্গাহাঙ্গামাকারী জনতা। এ জন্য verb এর plural from হবে অর্থাৎ are হবে।
'Nip in the bud' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
খ: Destroy at the very beginning
Explanation:
'Nip in the bud' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Destroy at the very beginning Nip in the bud– অঙ্কুরে বিনষ্ট হওয়া বা করা; Beginning– প্রারম্ভ, শুরু; Destroy at the beginning– শুরুতেই ধ্বংস হওয়া বা করা; Bed of rose– পুষ্পশয্যা; Rare - up– কোনো সমস্যা বা ইস্যু উদ্ভূত হওয়া।
'সুরভি' এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
গ: পুতি
Explanation:
'সুরভি' এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর পুতি সুরভি মানে সুবাস বা সুগন্ধ। পূতি মানে পচা গন্ধ, দুর্গন্ধ। তাই এরা বিপরীতার্থক।
'Bring to book ' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
ক: Rebuke
Explanation:
'Bring to book ' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Rebuke Bring to book– তিরস্কার করা, গালি দেওয়া; Rebuke– তিরস্কার করা, গালি দেওয়া; Valueless person– মূল্যহীন বা কদরহীন ব্যক্তি; Books which are lost– যে বইগুলো হারিয়ে গেছে; Book written by famous writer– বিখ্যাত লেখকের লেখা বই।
Synonym of the word 'Mystery' is ---
Correct Answer:
B: Enigma
Explanation:
Synonym of the word 'Mystery' is --- Correct Answer Enigma Mystery – রহস্য; Answer– উত্তর, জবাব; Enigma – প্রহেলিকা, রহস্য; Solution– সমাধান, দ্রবীভূতকরণ; Clue– রহস্য সমাধানের সূত্র।
'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে---
Correct Answer:
খ: বাগ্মী
Explanation:
'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে--- সঠিক উত্তর বাগ্মী যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বাগ্মী বলে
'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?
Correct Answer:
ঘ: সৌভাগের বিষয়
Explanation:
'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি? সঠিক উত্তর সৌভাগের বিষয় একাদশে বৃহস্পতি (সুসময় বা সৌভাগ্যের বিষয় ) – পাস করতে না করতেই আপনার ছেলেটা ভাল চাকরি পেয়ে গেল, আপনার তো ভাই একাদশে বৃহস্পতি।
'চাঁদের হাট' এর অর্থ কি?
Correct Answer:
গ: প্রিয়জন সমাগম
Explanation:
'চাঁদের হাট' এর অর্থ কি? সঠিক উত্তর প্রিয়জন সমাগম চাঁদের হাট অর্থ প্রিয়জনদের সমাগম। অবসর জীবনে শরীফ সাহেব কৃতি সন্তানদের নিযে চাঁদের হাট বসিয়েছেন।
স্থায়ী সালিশী আদালত কোথায়?
Correct Answer:
ক: হেগে
Explanation:
স্থায়ী সালিশী আদালত কোথায়? সঠিক উত্তর হেগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশী আদালত যা ১৮৯৯ সালে যাত্রা শুরু করে।
Antonym of the word 'Torpid' is ---
Correct Answer:
C: Active
Explanation:
Antonym of the word 'Torpid' is --- Correct Answer Active Torpid - নিস্ক্রিয়; Idle - অলস; Indolent - অলস ; Active - সক্রিয়; Lazy - অলস।
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় ---
Correct Answer:
ক: অদ্রি
Explanation:
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় --- সঠিক উত্তর অদ্রি অদ্রি (বিশেষ্য) পর্বত। চাঁদ শব্দের সমার্থক শব্দ গুলো হলো : চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, বিধু, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশী, রজনীকান্ত।
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: তপঃ + বন
Explanation:
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর তপঃ + বন তপ: + বন = তপোবন একটি বিসর্গ সন্ধি।
Rahim called me a coward বাক্যের direct speech হচ্ছে---
Correct Answer:
ক: Rahim said to me,"you are a coward. "
Explanation:
Rahim called me a coward বাক্যের direct speech হচ্ছে--- সঠিক উত্তর Rahim said to me,"you are a coward. " Indirect Speech এ Object ‘me’ থাকয় Direct Speech এর Reporting verb হিসেবে ‘Said to’ বসাতে হবে। Direct Speech - এর Reported Speech - এ indirect sentence - এর Reported Speech - এর past indefinite এর স্থলে present indefinite হবে।
'Do you know them?' বাক্যের passive voice হচ্ছে---
Correct Answer:
ঘ: Are they known to you?
Explanation:
'Do you know them?' বাক্যের passive voice হচ্ছে--- সঠিক উত্তর Are they known to you? এখানে যেহেতু এটি একটি interrogative sentence তাই প্রথমে tence অনুযায়ী be verb বসবে। তারপর object "them" এর পরিবর্তে subject হিসেবে they বসবে। মূল verb এর past participle form "known" বসবে। আর know এর সাথে appropriate preposition "to" বসে, এবং subject "you" object হিসেবে বসে যাবে। বিঃদ্রঃ বাক্যটি যদি imperative sentence হতো তাহলে do এর পরিবর্তে let ব্যবহার হতো।
He asked me when the next letter would come? বাক্যের direct speech হচ্ছে---
Correct Answer:
খ: He said to me, "when will the next letter come?"
Explanation:
He asked me when the next letter would come? বাক্যের direct speech হচ্ছে--- সঠিক উত্তর He said to me, "when will the next letter come?" Indirect Speech কে Direct ‘করার জন্য ‘asked’ এর স্থলে ‘said to’/said (object’ না থাকলে) যেহেতু Wh word এর কোনোরূপ পরিবর্তন হয় না তাই Direct Speech প্রশ্নে প্রদত্ত Wh word টি বসাতে হবে। এর Interrogative Pattern (Auxiliary verb + Subject + মূল Verb + বাকি অংশ + শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে।
'Gender' কত প্রকার?
Correct Answer:
ক: চার প্রকার
Explanation:
'Gender' কত প্রকার? সঠিক উত্তর চার প্রকার ইংরেজিতে Gender চার প্রকার। যথা:1. Masculine Gender,2. Feminine Gender,3. Neuter Gender,4. Common Gender.
মোডেমের মাধ্যমে কম্পিউটারের ---
Correct Answer:
ক: ইন্টারনেট লাইনের সংযোগ হয়
Explanation:
মোডেমের মাধ্যমে কম্পিউটারের --- সঠিক উত্তর ইন্টারনেট লাইনের সংযোগ হয় মডেম একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাধ্যমের সাহায্যে পৌঁছে দেয়। Modem এর পূর্ণ নাম হল Modulation demodulation .
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Correct Answer:
ক: এগার
Explanation:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর এগার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ১০ম সেক্টরটি সর্বাধিনায়কের সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়। এই সেক্টরের অধীনে ছিলো নৌ কমান্ডো বাহিনী এবং সর্বাধিনায়কের বিশেষ বাহিনী।
শিক্ষকের কোন দিকে নজর দেয়া উচিত?
Correct Answer:
খ: অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো
একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। উহার ক্রয়মূল্য কত?
Correct Answer:
খ: ৩০ টাকা
Explanation:
একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। উহার ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৩০ টাকা কলমটির ক্রয়মূল্য = (৩৫ + ২৫)/২ = ৩০ টাকা
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
Correct Answer:
ঘ: ভূমি * উচ্চতা
Explanation:
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল? সঠিক উত্তর ভূমি * উচ্চতা সামান্তরিক এর ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
Correct Answer:
গ: ২ ঘণ্টা
Explanation:
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? সঠিক উত্তর ২ ঘণ্টা ১ম নল দিয়ে ১ টি চৌবাচ্চা ১০ ঘন্টায় পূর্ণ হয়= ১/১০ অংশ।২য় নল দিয়ে ১ টি চৌবাচ্চা ১২ ঘন্টায় পূর্ণ হয়= ১/১২ অংশ।৩য় নল দিয়ে ১ টি চৌবাচ্চা ১৫ ঘন্টায় পূর্ণ হয়= ১/১৫ অংশ।মোট পূর্ণ হয়=(১/১০+১/১২+১/১৫)=১৫/৬০ অংশ বা ১/৪ অংশ।১/৪ অংশ পূর্ণ হয় =১ ঘন্টায়১/২ অংশ পূর্ণ হয়= (৪/১)*(১/২)=২ ঘন্টায়।
একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হল। গরুটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
ঘ: ৪০০ টাকা
Explanation:
একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হল। গরুটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৪০০ টাকা ধরি, ক্রয়মূল্য=১০০ টাকা।সুতরাং ১/৮ অংশ লাভে বিক্রয়মূল্য= ১০০+(১০০*১/৮)=১১২.৫ টাকা।বিক্রয়মূল্য ১১২.৫ টাকা হলে ক্রয়মূল্য=১০০ টাকাবিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য=(১০০*৪৫০)/১১২.৫ টাকা। =৪০০ টাকা।
এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন, প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে বাকী দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
Correct Answer:
ক: ৪৩ টাকা
Explanation:
এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন, প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে বাকী দিনগুলোর গড় আয় কত টাকা হবে? সঠিক উত্তর ৪৩ টাকা প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা ∴ প্রথম ৪ দিনের মোট আয় = ৪০*৪ = ১৬০ টাকা পরবর্তী (১২ - ৪) = ৮ দিনের মোট আয় = ৫০৪ - ১৬০ = ৩৪৪ টাকা সুতরাং, বাকী দিন (৮) এর গড় আয় = ৩৪৪/৮ = ৪৩ টাকা (Ans:) Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে?
Correct Answer:
ক: ২৪ দিনে
Explanation:
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে? সঠিক উত্তর ২৪ দিনে এ ধরনের সকল অংকের জন্য সুপার শর্টকাটঃপ্রথমে যে জন দেওয়া থাকবে সেই জনের সাথে দিন গুন করতে হবে, এবং পরবর্তী দিন দিয়ে ভাগ করতে হবে। এখানে, প্রথমে দুইটা জন দেওয়া আছে, ৩০ এবং, ১৫আর দিনও দুইটা দেওয়া আছে, ২৪ এবং ১২ দিন।আমরা প্রথমে যে জন দেওয়া আছে, অইটা থেকে দ্বিতীয় যে জন দেওয়া আছে, অইটা বিয়োগ করবো (৩০-১৫) =১৫ জন।একই ভাবে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বিয়োগ করবো (২৪-১২)=১২ দিন।এখন, প্রথম জনের সাথে বিয়োগ থেকে প্রাপ্ত দিন গুন করবো, এবং গুনফলকে বিয়োগ থেকে প্রাপ্ত জন দিয়ে ভাগ করবো। ব্যাস শেষ। শর্টকাট এরকমঃ (৩০*১২)/১৫ =২৪উত্তরঃ ২৪
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% (বৃদ্ধি) এবং প্রস্থ ১০% (হ্রাস) করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
Correct Answer:
খ: ৮% বৃদ্ধি
Explanation:
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% (বৃদ্ধি) এবং প্রস্থ ১০% (হ্রাস) করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? সঠিক উত্তর ৮% বৃদ্ধি এখানে, প্রথম অবস্থায় ক্ষেত্রফল = (১০০১০০)= ১০০০০ দ্বিতীয় অবস্থায় ক্ষেত্রফল = (১২০ × ৯০)= ১০৮০০সুতরাং, পরিবর্তন = (১০৮০০-১০০০০)/১০০= ৮℅
১০ বছর আগে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
Correct Answer:
খ: ৩৫ বছর
Explanation:
১০ বছর আগে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত? সঠিক উত্তর ৩৫ বছর ধরি,১০ বছর আগে খ এর বয়স ছিলো x বছরঅতএব , ক এর বয়স ছিলো x/2 বছরশর্তমতে,X/2+10:x+10=3:4বা, (x+20)/2:x+10=3:4বা, x=10অতএব বর্তমানে দুইজনের মোট বয়স 10/2+10+10+10=5+10+10+10=35
৭, ১০, ১৬, ২৮, ৫২, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
খ: ১০০
Explanation:
৭, ১০, ১৬, ২৮, ৫২, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ১০০ এখানে,১০-৭=৩১৬-১০=৬ (৩*২)২৮-১৬=১২(৬*২)৫২-২৮=২৪(১২*২)সুতরাং, পরবর্তী সংখ্যা হবে,৫২+৪৮=১০০
(০.০০৪)২= কত?
Correct Answer:
খ: ০.০০০০১৬
Explanation:
(০.০০৪)২= কত? সঠিক উত্তর ০.০০০০১৬ (০.০০৪)^২ = ০.০০৪ × ০.০০৪ = ০.০০০০১৬
ব্যারোমিটার আবিষ্কার করেন---
Correct Answer:
গ: টরেসিলি
Explanation:
ব্যারোমিটার আবিষ্কার করেন--- সঠিক উত্তর টরেসিলি ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরেসিলি। যে যন্ত্র দিয়ে বাতাসের চাপ মাপা হয় সে যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার। বায়ুমন্ডলের চাপ মাপার জন্য এখনো নির্ভরতার সঙ্গে ব্যারোমিটার ব্যবহার করা হচ্ছে।
'হেরাল্ড ট্রিবিউন' প্রকাশিত হয়?
Correct Answer:
খ: নিউইয়র্ক থেকে
Explanation:
'হেরাল্ড ট্রিবিউন' প্রকাশিত হয়? সঠিক উত্তর নিউইয়র্ক থেকে এটি একটি পএিকা। এটি নিউইয়র্ক থেকে প্রকাশিত হয়।
ক্যান্সার রোগের কারণ ---
Correct Answer:
ক: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
Explanation:
ক্যান্সার রোগের কারণ --- সঠিক উত্তর কোষের অস্বাভাবিক বৃদ্ধি ক্যান্সার বা কর্কটরোগ হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগ। ক্যান্সার প্রথমে টিউমার রুপে দেখা দেয় যেটি বিনাইন বা ম্যালিগন্যান্ট হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার বলে।
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার রচনা?
Correct Answer:
ঘ: আলাউদ্দীন আল আজাদ
Explanation:
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর আলাউদ্দীন আল আজাদ তেইশ নম্বর তৈলচিত্র' আলাউদ্দিন আল আজাদ রচিত প্রথম উপন্যাস(১৯৬০)। একে তাঁর শ্রেষ্ঠ উপন্যাস হিসেবেও বিবেচনা করা হয়। এর বিষয়বস্ত্ত অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত।
'সমাস' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: সংক্ষেপণ
Explanation:
'সমাস' শব্দের অর্থ কি? সঠিক উত্তর সংক্ষেপণ সমাস মানে একাধিক পদের একপদীকরণ, সংযুক্ত পদ; সংক্ষেপ; সংগ্রহ; মিলন।
যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে ----
Correct Answer:
খ: অলুক সমাস
Explanation:
যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে ---- সঠিক উত্তর অলুক সমাস প্রকৃতপক্ষে অলুক সমাস আলাদা কোন সমাস নয়, যে সমস্ত সমাসে পূর্বপদ লোপ পায়না তাদের অলোপ সমাস বলে । সাধারণতঃ দ্বন্দ্ব , তৎপুরুষ ও বহুব্রীহি সমাসে অলুক সমাস দেখা যায় । যেমন – অলুক দ্বন্দ্ব – মায়ে - ঝিয়ে, হাটে - বাজারে
’সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
’সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ রচিত প্রথম কাব্যগ্রন্থ সাত নরী হার (১৯৫৫)। তার অন্যতম কাব্যগ্রন্থ "আমি কিংবদন্তির কথা বলছি"।
’তিনি চোখে দেখেন না’ বাক্যে ’চোখে’ কোন কারক?
Correct Answer:
ক: করণ কারক
Explanation:
’তিনি চোখে দেখেন না’ বাক্যে ’চোখে’ কোন কারক? সঠিক উত্তর করণ কারক ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। ’তিনি চোখে দেখেন না’ কি দ্বারা দেখেন না? - চোখ। তাই করণে ৭মী ।
’বিজয়া’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: শরৎপন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
’বিজয়া’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর শরৎপন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটকসমূহ: ষোড়শী , ১৯২৮ রমা , ১৯২৮ বিরাজ বউ , ১৯৩৪ বিজয়া , ১৯৩৫
a+b=12 এবং ab=35 হলে, a2+b2-এর মান কত?
Correct Answer:
খ: 74
Explanation:
a+b=12 এবং ab=35 হলে, a2+b2-এর মান কত? সঠিক উত্তর 74 দেওয়া আছে, a + b = 12, ab = 35a2 + b2 = (a + b)^2 - 2ab = (12)^2 - 2.35 = 144 -70 = 4
2x2-x-3 -এর উৎপাদক কোনটি?
Correct Answer:
ক: (2x-3)(x+1)
Explanation:
2x2-x-3 -এর উৎপাদক কোনটি? সঠিক উত্তর (2x-3)(x+1) 2x^2 - x - 3 = 2x^2 + 2x - 3x - 3 = 2x(x + 1) - 3(x + 1) = (2x - 3) (x + 1)
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬:৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত---
Correct Answer:
ঘ: ৯:১৪
Explanation:
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬:৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত--- সঠিক উত্তর ৯:১৪ ক : র : ম ৩ : ৪ : ৪ ৬ : ৬ : ৭ - - - - - - - - - - - - - - - ১৮:২৪:২৮ (গুন করে) সুতরাং: ১৮:২৮ বা, ৯:১৪ হবে।
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭:২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
Correct Answer:
গ: ৩১:১৬
Explanation:
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭:২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? সঠিক উত্তর ৩১:১৬ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর ১০ বছর পূর্বে মোট বয়স ৭৪ - ২০ = ৫৪ বছর বয়সের অনুপাত ৭:২ বা ৪২:১২ 10 বছর পর তাদের বয়সের অনুপাত ৬২:৩২ অতএব ৩১:১৬ হয়।